ঈদ কেনাকাটা: মধ্য ও নিম্নবিত্তদের ভরসা ফুটপাতের দোকান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৪ মার্চ ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
রমজান প্রায় শেষ প্রান্তে। দুয়ায়ে কড়া নাড়ছে ঈদ। এরই মধ্যে পরিবার-পরিজনের জন্য নতুন পোশাক ও উপহার কিনতে ব্যস্ত হয়ে পরেছেন সবাই। অনেকেই রোজার শুরুর দিকে ঈদের কেনাকাটা করতে পারেননি। অপেক্ষায় ছিলেন বেতন-বোনাসের। সেই অপেক্ষার প্রহর যেন শেষ হয়েছে। রাজধানীর শপিংমল, ফুটপাতের দোকানে চোখ রাখলে তা টের পাওয়া যায়।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে মধ্য ও নিম্নবিত্তদের শপিংমলে গিয়ে কেনাকাটা এক ধরনের বিলাসিতা। তাইতো তারা ছুটছেন গলির ছোট ছোট দোকান, ফুটপাত ও ভাসমান ভ্যান দোকানে। শপিংমলে থাকা পণ্যের দাম অনেকেরই নাগালের বাইরে। আবার একসঙ্গে পরিবারের সবার জন্য উপহার কিনতে গেলে অনেকেই বিপাকে পরেন। তাদের সমস্যার সমাধান মিলে ফুটপাতের দোকানগুলোতে।
রাজধানীর শপিংমল ও বিপণি-বিতানগুলোর সঙ্গে পাল্লা দিয়ে বেচাকেনা চলছে ফুটপাতের দোকানগুলোতেও। প্রতিনিয়তই বাড়ছে ক্রেতাদের ভিড় তত বাড়ছে। বিক্রেতাদের আশা, ঈদের আগে শেষ কয়েকদিন বেচাকেনা আরও বাড়বে। ফুটপাতের দোকানগুলোতে সব শ্রেণি-পেশার মানুষ দেখা গেলেও নিম্ন বা সীমিত আয়ের মানুষের ভিড় চোখে পড়ার মতো। এসব দোকানে তুলনামূলক কম দামে পছন্দের পণ্য কেনা যায়। এছাড়া এই দোকানগুলোতে ক্রেতারা ইচ্ছেমতো দরদাম করে পণ্য কিনতে পারেন।
রাজধানীর মালিবাগ, মৌচাক, উত্তরা, মিরপুর, সায়েন্সল্যাব, নীলক্ষেত, নিউমার্কেট, বাটা সিগন্যাল, কাঁঠালবাগান, মোহাম্মদপুর, ফার্মগেট ও গুলিস্তান এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
শপিংমল ও দোকানের থেকে তুলনামূলক দাম কম হওয়ায় ফুটপাতের দোকানগুলোর ওপর বেশি নির্ভর থাকেন নিম্নআয়ের মানুষরা। এসব দোকানে সব বয়সের নারী-পুরুষের উপযুক্ত পোশাক পাওয়া যায়। শিশুদের পোশাকেরও রয়েছে বাহারি সব কালেকশন। রমজানের শুরু থেকে দুপুর গড়ানোর পরই এসব দোকানে ক্রেতার ভিড় বাড়ে। রাত ৮টা-৯টা পর্যন্ত বেচাবিক্রি চলে হরদম। তবে শেষ দিকে এসে ভিড়ের মাত্রা দ্বিগুণ হয়েছে।
বিভিন্ন দোকান ঘুরে ক্রেতাদের ঈদের পোশাক, জুতা-স্যান্ডেল, প্রসাধনী এবং গহনা কিনতে দেখা গেছে। রাজধানীর প্রায় সব এলাকার ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দোকানে ক্রেতাদের চাপে হাঁটাচলা করাই যেন কঠিন।
মিরপুর-১০ নম্বরে কথা হয় মেয়ের জন্য জামা-জুতা কিনতে আসা পোশাক শ্রমিক জাফারের সঙ্গে। তিনি বলেন, আদরের মেয়ে আমার। আবদার করেছে জামার সঙ্গে মিলিয়ে জুতা কিনে দিতে। শপিংমলে গিয়ে কেনার সামর্থ্য নেই। এখানে কমদামে পাওয়া যায়। তাই কাজ শেষে এখানে চলে এসেছি। অনেক ভিড়। পছন্দের জিনিসের জন্য অনেক খোঁজতে হচ্ছে।
এই বাজারগুলোতে শূন্য থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য প্রয়োজনীয় সব পোশাক পাওয়া যায়। তাইতো সবাই ছুটছেন এসব দোকানে। তবে অনেকেই এসেছেন ফুটপাতের বাজারে কেনাবেচা দেখতে এসেছেন। না কিনলেও তারা চারপাশে ঘুরে পণ্য দেখছেন।
গুলিস্তানের ফুটপাতে ছোট স্টল এবং ভ্যানে পাঞ্জাবি-পায়জামা, শার্ট-প্যান্ট, টি-শার্ট, জুতা এবং বাচ্চাদের পোশাক বিক্রি হচ্ছে। এছাড়া কাছাকাছি বাজারগুলোতে পাঞ্জাবি-পায়জামার পাইকারি ও খুচরা বিক্রি দেখা গেছে।
প্রতিটি প্যান্ট ৪০০ থেকে ৬০০ টাকা, পাঞ্জাবি ৪০০ থেকে ৫০০ টাকা এবং শার্ট ২৫০ থেকে ৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া ১৫০ থেকে ৩০০ টাকার মধ্যে বিভিন্ন ধরনের টি-শার্ট পাওয়া যাচ্ছে। বাচ্চাদের পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, জিন্স, প্যান্ট এবং জুতা ৫০ থেকে ৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
বিগত কয়েকবছরের তুলনায় এবার বেচাকেনা করে খুশি ক্রেতা ও বিক্রেতারা। কিছু বিক্রেতার কথা বলে জানা যায়, এবার রমজানের শুরু থেকেই বেচাকেনা হচ্ছে। তবে এখন বেচাকেনা বেড়েছে। শেষ সময়ে সবাই পছন্দের পণ্য কিনতে ভিড় করছেন।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী









