ঈদ পরবর্তী লকডাউনে বন্ধ থাকবে দোকানপাট-শপিংমল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৫ পিএম, ১৬ মে ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
ঈদ পরবর্তী সময় রোববার (১৬ মে) থেকে দোকানপাট, শপিংমল খোলার কথা থাকলেও নতুন করে লকডাউন বা বিধি-নিষেধের সময় বাড়ানোর কারণে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার (১৬ মে) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।
জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ এবং ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে চলমান লকডাউন বা বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
হেলাল উদ্দিন বলেন, ‘ঈদের আগে সরকার ১৬ মে পর্যন্ত লকডাউন বা বিধি-নিষেধের সময় নির্ধারণ করেছিল। কিন্তু এখন নতুন করে আরও সময় বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে আপাতত দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। বন্ধ থাকবে। তবে, সরকারের সঙ্গে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
এদিকে, লকডাউনের মধ্যেও এবছর দোকানপাট-শপিংমল খোলা ছিল। রমজান মাস ও ঈদ কেন্দ্রীক বিক্রি কেমন হয়েছে? এমন প্রশ্নে এফবিসিসিআইয়ের সাবেক এই সহ-সভাপতি বলেন, ‘বিক্রি ভালো হয়নি। রোজার শেষের দিকে কিছুটা বেড়েছিল। তবে কি পরিমাণ বিক্রি হয়েছে সেই হিসাব এখনো পাইনি। শপিংমল এবং মার্কেট কমিটির পক্ষ থেকে এই তথ্য এখনো আসেনি। এজন্য আরও ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে। দোকন বন্ধ থাকলে তা আরও বেশি সময় লাগবে।’
-জেডসি
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল





