ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৮:০৭:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

ঈদ শেষে রাজধানীতে ফিরছেন মানুষ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ১১ জুন ২০২৫ বুধবার

ঈদ শেষে রাজধানীতে ফিরছেন মানুষ

ঈদ শেষে রাজধানীতে ফিরছেন মানুষ

ঈদুল আজহার ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। পাশাপাশি ছুটি থাকায় এখনও ঢাকা ছাড়ছেন অনেকে।

আজ বুধবার (১১ জুন) কমলাপুর রেল স্টেশনে সকাল থেকেই নিয়মিত বিরতিতে ছেড়ে যাচ্ছে ট্রেন। যাওয়া-আসা দুই পথের যাত্রীদেরই চাপ ছিলো প্রায় সমান। সরকারি ছুটির হিসেবে বাকি রয়েছে আরও দিন তিনেক। এই সময়টা নিজেদের মতো করে কাটাতে ঢাকা ছাড়ছেন অনেকেই।

অনেকে ঢাকায় ঈদ উদযাপন করতে এসেছিলেন, তারাও ফিরে যাচ্ছেন নিজের কর্মস্থলে। যাত্রীরা জানান, ঈদের পরপর যাত্রাপথে অনেকটা স্বস্তি মেলে, তাই ঈদের পরেই যাচ্ছেন বাড়িতে।