ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ২:০৮:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

ঈশ্বরদীতে ভটভটি-ট্রাক সংঘর্ষ, ১০ নারী শ্রমিক আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০২:২৮ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৫ বুধবার

ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কে ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষে ইপিজেডে কর্মরত ১০ জন নারী শ্রমিক আহত হয়েছে। গুরুতর আহত নাসিমা (২৪) ঈশ্বরদী হাসপাতাল হতে রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া আহত রাবেয়া খাতুন, শাবানা, ভটভটি চালক জয়নালসহ অন্যান্যদের ঈশ্বরদী হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ভটভটির যাত্রী রাবেয়া খাতুন উইমেননিউজকে জানান, ঈশ্বরদী ইপিজেড ছুটির পর নারী শ্রমিকরা ভটভটিতে চড়ে বাড়ি ফিরছিল। সন্ধ্যা ছয়টার দিকে ভটভটিটি পাঠশালার মোড় এলাকায় ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কে উঠার সময় মোড়ে একটি হাইওয়ে পুলিশের গাড়ি দেখতে পায়। মহাসড়কে ভটভটি চলচলে কড়াকড়ি থাকায় চালক জয়নাল ভয়ে ভটভটি ঘুরিয়ে নেয়। এ সময় কুষ্টিয়া হতে আসা একটি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ হয়।
 
ঘটনাস্থলে অবস্থানরত হাইওয়ে পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে আসে। হাইওয়ে পুলিশের সার্জেন্ট রবিউল ইসলাম জানান, ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে।