উগান্ডার রাজধানীতে পথশিশুদের টাকা-খাবার দেয়া নিষেধ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৪ এএম, ২৪ মে ২০১৯ শুক্রবার
উগান্ডায় এমন একটি আইন পাস করা হয়েছে যার ফলে এখন থেকে রাজধানী কাম্পালায় পথশিশুদের খাবার বা টাকা দান করা আইনত অবৈধ হবে। কাম্পালার'র লর্ড মেয়র এরিয়াস লুকওয়াগো জানিয়েছেন, ব্যবসায়িক কাজে এবং যৌন ব্যবসায় শিশুদের ব্যবহার কমানোর উদ্দেশ্যে এই আইনটি পাস করা হয়েছে।
দেশটির সরকারি হিসাব অনুযায়ী, কাম্পারার রাস্তায় ৭ থেকে ১৭ বছর বয়সী প্রায় ১৫ হাজার পথশিশু বসবাস করে। এই আইনের বিধি অমান্যকারীদের সর্বোচ্চ ৬ মাসের কারাদন্ড বা ১১ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।
বিবিসি'র উগান্ডা প্রতিনিধি ডিয়ার জেয়ান জানান, গ্রাম থেকে অনেক শিশুকেই শহরে নিয়ে আসা হয় এবং জোর করে তাদের দিয়ে নানা রকম কাজ করানো হয়ে থাকে।
এই ধরণের ব্যবসা থামাতে এই নতুন আইনের অধীনে পতিতাবৃত্তির জন্য শহরে বাসা ভাড়া করা বা ভিক্ষা করা বা শিশুদের দিয়ে ক্ষুদ্র ব্যবসা চালানোও আইনত অবৈধ হিসেবে বিবেচিত হবে।
কাম্পালা'র ৬০ বছর বয়সী এক ভিক্ষুক অ্যানি কুতুরেগিয়ে কিছু বেশি পরিমাণ ভিক্ষা পাওয়া আশায় সাথের শিশুদের দেখিয়ে মানুষের মন গলানোর চেষ্টা করেন।
তিনি বলেন, "যতক্ষণ গ্রাম থেকে শিশুরা আসবে, ততক্ষণ আমরা রাস্তায় ভিক্ষা করবো। আমরা কারাবন্দি হতে প্রস্তুত।"
কাম্পালা'র মেয়র মি. লুকওয়াগো বলেছেন, যেসব অভিভাবক এবং শিশু পাচারকারী শিশুদের 'পেছনে ছুটছেন', তাদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই আইন।
যেসব বাবা-মা'র সন্তানদের রাস্তায় ভিক্ষা করতে বা রাস্তায় কাজ করতে দেখা যাবে, সেসব বাবা-মা'কেও শাস্তির আওতায় আনা হবে।
"দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশুদের নিয়ে এসে কাম্পালায় ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করা বর্তমান একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। এটি বন্ধ করতে চাই আমরা", বলেন মি. লুকওয়াগো।
বর্তমানে শুধুমাত্র কাম্পালাতেই প্রযোজ্য রয়েছে এই আইন।
সূত্র : বিবিসি বাংলা
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











