উজবেকিস্তানে আবারও রৌপ্য পদক জিতলেন খুশবু
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩০ পিএম, ১৫ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
উজবেকিস্তানের চলমান এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন বাংলাদেশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু। টুর্নামেন্টের র্যাপিড দাবায় বালিকা অনূর্ধ্ব-১১ গ্রুপে রৌপ্য পদক পেয়েছেন বাংলাদেশের খুদে এই দাবাড়ু।
এর আগেও উজবেকিস্তান থেকে পদক জিতেছিলেন খুশবু। দেশটিতে দুটি আন্তর্জাতিক দাবায় অংশ নিয়ে তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক পান তিনি। এই পদকগুলো ২০১৮ ও ২০১৯ সালে অর্জন করেন সাউথ পয়েন্ট স্কুলের এই মহিলা ক্যান্ডিডেট।
শুক্রবার (১৪ জুলাই) তাসখন্দে র্যাপিড দাবার খেলায় ওয়ারসিয়া খুশব ৭ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট অর্জন করে স্বর্ণ পদকের জন্য মঙ্গোলিয়ার আমিন-এরদেনে সেনগেলের সাথে টাই করেন। এরপর টাইব্রেকারে দ্বিতীয় হয়ে রৌপ্য পদক পান এই অ্যাথলেট।
এ ইভেন্টে ১০ টি দেশের মোট ২২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। আজ থেকে স্ট্যান্ডার্ড দাবার খেলা শুরু হয়েছে। এই টুর্নামেন্টে এশিয়ার ১৭ টি দেশের বিভিন্ন ক্যাটাগরিতে (অনূর্ধ্ব-৭, ৯, ১১, ১৩, ১৫, ১৭ ওপেন ও বালিকা) দাবা খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











