ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৩:৪৩:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই

উত্তরখানে আগুনে দগ্ধ একজন নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:১২ পিএম, ১৪ অক্টোবর ২০১৮ রবিবার

রাজধানীর উত্তরখানের বেপারিপাড়ার একটি বাসায় চুলার গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ ৮ জনের মধ্যে সুফিয়া বেগম (২০) নামে এক নারী মারা গেছেন। এর আগে গতকাল সকালে তার স্বামী আজিজুল হকের (২৭) মৃত্যু ঞয়।


রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়ার মৃত্যু হয়েছে। তার শরীরের ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিল। এনিয়ে গত দুই দিনে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো দুজনে।


ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এতথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মৃত সুফিয়ার লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

উল্লেখ্য, শনিবার ভোর চারটার দিকে রাজধানীর উত্তরখান ব্যাপারীপাড়া এলাকায় মেহেদি মাস্টারের তিনতলা ওই ভবনের নীচতলায় রান্নার চুলার গ্যাস লাইনের লিকেজ বিস্ফোরণে আগুন ধরে যায়। ওই বিস্ফোরণে দগ্ধ হয় ৮ জন।