উত্তরপ্রদেশে ধুলিঝড়-বজ্রপাতে ২৬ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ৮ জুন ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
ভারতের উত্তরপ্রদেশে প্রবল ধুলিঝড় এবং বজ্রপাতে ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৪৮ জন। রাজ্যের ত্রান কমিশনের বরাত দিয়ে শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় প্রবল ধুলিঝড় শুরু হয়। সেই সঙ্গে চলতে থাকে বজ্রপাত। এতে অসংখ্য ঘর-বাড়ি ভেঙে পড়ে। রাস্তাঘাটে উপড়ে পড়ে গাছপালা।
শুক্রবার রাজ্যের ত্রাণ কমিশনের এক বিবৃতিতে বলা হয়, ধুলিঝড় ও বজ্রপাতে মইনপুরি, এটাহ্ এবং কাসগঞ্জে ১২ জনের প্রাণহানি ঘটে। মোরাদাবাদ, বদায়ুঁ, মথুরা, কনৌজ, সম্ভল এবং গাজিয়াবাদে আরো সাতজন নিহত হয়।
এসব ঘটনায় ৪৮ জনের বেশি মানুষ আহত হয়েছে। আহতদের অধিকাংশই মইনপুরির বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
উত্তরপ্রদেশের তথ্য দফততের প্রধান সচিব অবনীশ অবস্থি জানান, ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্যের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সকলের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে কি না, তা দেখার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী এবং জেলার ভারপ্রাপ্ত আধিকারিকদের। সূত্র: আনন্দবাজার
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











