ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ৩:২৩:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

উত্তরপ্রদেশ ও বিহারে বন্যায় নিহত ১২২

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের উত্তরপ্রদেশ ও বিহারে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১২২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। তারা জানিয়েছেন, ভয়াবহ এই বন্যার কারণে রেল ও সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া হেলথকেয়ার সার্ভিস, স্কুল কার্যক্রম ব্যাহত ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে।

উত্তরপ্রদেশ সরকারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত ৯৩ জন নিহত হয়েছে। আর বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে ২৯ জনের মৃত্যু হয়েছে। তবে রাজ্যের প্রধান শহর পাটনায় বন্যার প্রভাব বেশি পড়েছে বলে জানিয়েছে তারা।

পাটনার মূল সড়কগুলোতে গাড়ি ডুবে থাকতে দেখা গেছে। আর মানুষজন যাতায়াতের জন্য নৌকা ব্যবহার করছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, বন্যার পানি কারণে একজন রিকশাচালককে বেশ বেগ পেতে হচ্ছে।

মূলত গত শুক্রবার থেকে সেখানে ভারী বর্ষণ শুরু হয়। এরপর শহরের বহু আবাসিক এলাকা পানিতে ডুবে যায়। একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই বলছে, শহরে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা ‘পুরোপুরি অপ্রত্যাশিত’।

সেখান থেকে পানি সরাতে ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার ও মেশিন চেয়েছে রাজ্য সরকার। পার্শ্ববর্তী উত্তরপ্রদেশেও বন্যার একই ধরনের চিত্র পাওয়া গেছে।

বারানাসির একজন বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, পানির অবস্থা খুব খারাপ-বারানাসির অবস্থা খুব খারাপ। ড্রেন ব্যবস্থা ঠিক মতো কাজ করছে না।

-জেডসি