উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ৪২১
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৩ পিএম, ৩০ জুন ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ফ্রান্সজুড়ে শুরু হয়েছে আন্দোলন। ঘটনার সূত্রপাত, ট্রাফিক পুলিশের নির্দেশে গাড়ি থামাতে ব্যর্থ হওয়া ১৭ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যা করেছে ফরাসি পুলিশ। এরপর থেকে শুরু হয়েছে ফ্রান্সজুড়ে আন্দোলন।
বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী দেশজুড়ে ৪২১ জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
শুক্রবার (৩০ জুন) সকালে সাড়ে ৭টার দিকে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি।
ফ্রান্সের স্থানীয় গণমাধ্যম লে ফিগারো জানিয়েছে, দেশটির একটি অঞ্চল থেকেই ২৪২ জনকে গ্রেপ্তার করেছে। আটককৃতদের অধিকাংশের বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে।
এদিকে, তরুণের মৃত্যুর জেরে ব্যাপক বিক্ষোভ শুরু হলেও ফ্রান্সের রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে বিক্ষোভ কিছুটা স্থিমিত হয়ে পড়েছে। তবে গত রাতে প্যারিসের বেশ কয়েকটি জায়গায় লুটের ঘটনা ঘটেছে। দেশটির স্থানীয় দৈনিক লে মন্ডে বলছে, প্যারিসের বেশ কয়েকটি রাস্তার ক্ষতি হয়েছে। কয়েকটি শহরে কারফিউও জারি করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ঘটে মঙ্গলবার। ওইদিন সকালে প্যারিসের উপশহর নানতেরে ট্রাফিক বিধি অমান্য করে জোরে গাড়ি চালানোর অভিযোগে নাহেল এম. নামের ১৭ বছর বয়সী এক তরুণকে গাড়ি থামানোর নির্দেশ দিয়েছিল পুলিশ। কিন্তু নাহেল তাতে কর্ণপাত না করে গাড়ি নিয়ে সরে পড়ার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন পুলিশ সদস্যরা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাহেলের।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






