ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৩:৪২:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩ রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

উন্নয়ন প্রকল্প পরিদর্শনে বিশ্বব্যাংকের ইডি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:০১ পিএম, ২ জুলাই ২০১৮ সোমবার

বিশ্বব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর (বাংলাদেশ, ভূটান, ভারত, নেপাল) অপর্ণা শুভ্রামণি আজ সোমবার ঢাকার ধামরাইয়ে সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই এবং পিকেএসএফ এর যৌথ উদ্যোগে প্রণীত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।



তিনি যাত্রাবাড়িতে সাহা মেটাল হ্যান্ডিক্রাফ্ট, বাসনায় ভার্মিকম্পোস্ট বা জৈব সার, বিষমুক্ত সবজি চাষ, মৎস্য চাষ, পুকুর পাড়ে সবজি চাষ, সূতিপাড়ায় বিলাসবক্স ল্যাট্রিনসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।



পরিদর্শন শেষে বাসনায় প্রকল্প এলাকায় শতাধিক নারী ও পুরুষ উদ্যোক্তার সঙ্গে তিনি মতবিনিময় করেন। প্রকল্প পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে নারী উদ্যোক্তাদের কর্মের ভূয়সী প্রসংশা করেন এবং তাদের উন্নয়ন ও অগ্রগতি দেখে তিনি মুগ্ধ হন। এ সব উদ্যোক্তাদের সফলতার বার্তা তিনি বিশ্বব্যাংকে পৌঁছে দিবেন বলে জানান।