উন্মুক্ত হলো আইফোন-১৪
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৬ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
সব জল্পনা-কল্পনা আর অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার পরই আইফোনের নতুন সিরিজ ‘আইফোন-১৪’ উন্মুক্ত করেছে টেক জায়ান্ট অ্যাপল।
জরুরি মুহূর্তে স্যাটেলাইট সংযোগ ও কার ক্রাশ ডিটেকশন প্রযুক্তিসহ আইফোন-১৪ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। ৯ সেপ্টেম্বর থেকে ভারতসহ বিশ্বের ৩০টি দেশে প্রি-অর্ডার নেয়া শুরু হবে। তবে বিভিন্ন অ্যাপল স্টোরে ফোনগুলো পাওয়া যাবে ৭ অক্টোবর থেকে।
যুক্তরাষ্ট্রে অ্যাপল সদর দফতরের স্টিভ জবস থিয়েটারে বুধবার বাংলাদেশ সময় রাত ১১টায় এই লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাপী অ্যাপলপ্রেমীদের কথা মাথায় রেখে পুরো ইভেন্টটি সরাসরি অ্যাপলের ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হয়।
প্রতিবারের মতো এবারও আইফোনের চারটি ভার্সন বাজারে আনা হয়েছে। এছাড়াও অ্যাপল ওয়াচ আলট্রা, এয়ারপডসহ আরও কয়েকটি নতুন প্রোডাক্ট উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
আইফোন-১৪ এ যা আছে-
আইফোন-১৪ এর দুইটি সাইজ বাজারে এনেছে অ্যাপল । একটি আইফোন-১৪ ও আইফোন-১৪ প্লাস। নতুন এই ফোনগুলোতে স্মার্টফোনের জগতে সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রথমবারের মতো জরুরি মুহূর্তে স্যাটেলাইট ব্যবহার উপযোগী প্রযুক্তি যুক্ত হয়েছে আইফোন-১৪ সিরিজে। এই প্রযুক্তির মাধ্যমে প্রচলিত নেটওয়ার্কের বাইরেও সর্বোচ্চ ১৫ সেকেন্ডের মধ্যে মেসেজ আদান প্রদান করা সম্ভব।
এনিয়ে সিসিএস ইনসাইডার প্রধান বিশ্লেষক বলেছেন, স্যাটেলাইট প্রযুক্তিকে অবমূল্যায়ন করা উচিত হবে না। সত্যিকার অর্থেই এটি দারুণ একটি সংযোজন। এ নিয়ে কাজ করতে সম্প্রতি অ্যাপল স্যাটেলাইট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্লাবস্টারের সঙ্গে চুক্তিও করেছে। ফলে প্রতিষ্ঠানটির সঙ্গে যৌথভাবে জরুরি মুহূর্তে স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের সেবা নিশ্চিত করতে যাচ্ছে অ্যাপল।
এদিকে আইফোন-১৪ প্রোতে ৬.১ ইঞ্চি ও আইফোন-১৪ প্রো ম্যাক্সে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে থাকছে। ডিপ পার্পল, সিলভার, গোল্ড ও স্পেস ব্ল্যাক লুকে ফোনগুলো পাওয়া যাবে। থাকছে ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ ট্যারাবাইট স্টোরেজ এর ভ্যারিয়েন্ট।
আইফোন-১৪ এর ক্যামেরা
আইফোন-১৪ সিরিজে ১২ ম্যাগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করেছে টেক জায়ান্ট। এছাড়াও দ্রুত প্রযুক্তির সেন্সর যুক্ত করেছে। ফলে দ্রুত গতিতে ছবির বিষয়বস্তু নির্বাচন ও ছবি তুলতে সক্ষম এই সিরিজের ফোনগুলো। কম আলোতেও ভালো ছবি তুলতে পারবে আইফোন-১৪।
বর্তমানে আইফোন-১৪ এর দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৭৫ হাজার ২৫৪ টাকা। তবে আইফোন-১৪ প্রো ও আইফোন-১৪ প্রো ম্যাক্সে বেশ পরিবর্তন আনা হয়েছে। এর মূল পরিবর্তন এসেছে ডিসপ্লেতে। আইফোন-১৪ প্রো এর দাম রাখা হয়েছে ৯৯৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৯৪ হাজার ৯১ টাকা।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

