ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১২:৪১:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০ নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি

উপজেলা-পৌরসভা-ইউপিতে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের ৮টি উপজেলায় সাধারণ নির্বাচন, দুটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং ৮৬টি ইউনিয়নের বিভিন্ন পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

যে আটটি উপজেলায় ভোটগ্রহণ চলছে– শেরপুর সদর, নেত্রকোনার আটপাড়া, চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ, ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর, নোয়াখালীর কবিরহাট ও চট্টগ্রামের সাতকানিয়া।

জানা গেছে, আটটি উপজেলার মধ্যে চারটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। এগুলো হচ্ছে– চাঁপাইনবাবগঞ্জ সদর, মেহেন্দীগঞ্জ, মহেশপুর ও কবিরহাট উপজেলা।

অপরদিকে শেরপুর সদর, আটপাড়া, কোটচাঁদপুর ও সাতকানিয়া উপজেলায় ভোট ব্যালট পেপারে হবে। এছাড়াও আজ দু’টি পৌরসভা ও শতাধিক ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনের জন্য জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর স্থানীয় সরকারের এসব নির্বাচনের ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ১২ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১৫ সেপ্টেম্বর আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ২২ সেপ্টেম্বর।

এর আগে ২০১৯ সালের মার্চ থেকে জুন পর্যন্ত প্রায় চার শতাধিক উপজেলায় পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

-জেডসি