ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৪:২৪:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ঋতু বদলের ফলে যশোর হাসপাতালে রোগীর ভিড় বাড়ছে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২০ রবিবার

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

যশোর জেনারেল হাসপাতালে সম্প্রতি রোগীদের সংখ্যা বাড়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ঋতু পরিবর্তনের কারণে রোগীদের ভিড় বাড়ছে বলে জানা গেছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহম্মেদ বলেন, ‘ঋতু পরিবর্তনের কারণে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।’

আজ রোববার সকালে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার কমপক্ষে ৭০ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়।

গত সাত দিনে ৩৩ শিশুসহ ১৬৬ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডা. আরিফ বাথরুম থেকে বের হওয়ার পর হাত, পা ও মুখ ভালোভাবে সাবান দিয়ে ধোয়া এবং বাসি খাবার পরিহার করার পরামর্শ দেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. দেলোয়ার হোসেন বলেন, গত সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুসহ ১২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. হারুন-উর-রশিদ বলেন, ‘সম্প্রতি ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের সংখ্যা বাড়ছে।’
সূত্র : ইউএনবি