এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:১৪ পিএম, ১৮ আগস্ট ২০১৮ শনিবার
এইচএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হয়েছে। আজ শনিবার বিভিন্ন শিক্ষা বোর্ড একই দিন পৃথক ফল প্রকাশ করেছে।
পুনঃনিরীক্ষণের ফলে তিন হাজার ২৯১ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৭৭৮ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩৮৬ জন। বাকীদের বিভিন্ন গ্রেডে ফল পরিবর্তন হয়েছে।
বোর্ডভিত্তিক ফল, ঢাকা বোর্ডে মোট এক হাজার ৯৫৫ জনের ফল পরিবর্তন হয়েছে। ফেল করে পাস করেছে ৫৪০ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬৪ জন। চট্টগ্রাম বোর্ডে ৪০৯ জনের ফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন। ফেল থেকে পাস করেছে ৭৩ জন। দিনাজপুর শিক্ষাবোর্ডে ৩৬২ জনের ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ২৪ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৬২ জন। সিলেট বোর্ডে ৫৫ জনের ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ১৭ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। কুমিল্লা বোর্ডে ২৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৬৪ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭ জন।
এছাড়া বরিশাল বোর্ডে ১৮ জনের ফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২ জন। যশোর বোর্ডে ১০৮ জনের জিপিএ পরিবর্তন হয়েছে। নতুন করে পাস করেছে ৪১ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২১ জন। মাদ্রাসা বোর্ডে ফল পরিবর্তন হয়েছে ৭২ জনের। ফেল থেকে পাশ করেছে ১৯ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭ শিক্ষার্থী।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার বলেন, ‘উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকদের গাফলতি আছে কি না? প্রতি বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করতে হচ্ছে কেন? এসব খতিয়ে দেখবে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। কারো দায়িত্বহীনার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’ তবে মডেল পদ্ধতিতে খাতা দেখায় ভুলের পরিমাণ পর্যয়ক্রমে কমে আসছে বলেও জানান এই বোর্ড কর্মকর্তা।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি









