এইচএসসি পরীক্ষা কবে-কীভাবে, জানা যাবে বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার
পুরোনো ছবি
করোনাভাইরাসের কারণে আটকে গেছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। গত এপ্রিলে এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা এখনো হওয়ার কোনো দিনক্ষণ ঠিক হয়নি। এবার স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে, কীভাবে নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক বসতে যাচ্ছেন সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।
আগামী বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে বোর্ড চেয়ারম্যানরা বৈঠকে বসবেন। এতে সভাপতিত্ব করবেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবদুস ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে আগামী ২৪ বৃহস্পতিবার হতে যাওয়া ওই বৈঠকে অংশ নিতে বলা হয়েছে।
মো. আবদুস ছালাম বলেন, ‘জেএসসি-জেডিসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় কীভাবে অষ্টমের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে সে বিষয়েও একটি ইউনিক সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।’
গত ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিলি এইচএসসি ও সমমানের পরীক্ষা। করোনা মহামাররির কারণে তা স্থগিত রয়েছে। কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়া হলেও অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৩ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে বলে আগেই জানানো হয়েছে।
ঢাকা বোর্ডের একজন কর্মকর্তা জানান,এইচএসসি পরীক্ষা নিতে তারা শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য অপেক্ষায় ছিলেন।শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর তাদের এইচএসসির নতুন সূচি প্রকাশের লক্ষ্য ছিল। কিন্তু কবে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তা এখনও ঠিক হয়নি। যেমন করেই হোক না কেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিতেই হবে।
তিনি জানান, আগামী বৃহস্পতিবারের বৈঠকে এইচএসসি পরীক্ষার দিন-তারিখ চূড়ান্ত করে সূচিও ঠিক করার কথা রয়েছে। এইচ এসএসসি ও সমমান পরীক্ষা যেদিন থেকেই পরীক্ষা নেওয়া হোক না কেন অন্তত ১৫ দিন আগে পরীক্ষার দিন-তারিখ এবং কীভাবে পরীক্ষা নেওয়া হবে তা শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







