ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৮:১৫:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

এই জুতোর দাম সাড়ে তিন কোটি!

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার

১৯৭২ সালে তৈরি হয়েছিল এই জুতো। ইতিহাস অনুযায়ী,  ১৯৭২ অলিম্পিকে যে প্রতিযোগীরা দৌড়েছিলেন, তাদের ট্রায়াল দেওয়ার জন্য জুতা বানিয়েছিলেন ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা নাইকি'র কো-ফাউন্ডার বিল বোয়ারম্যান। মাত্র ১২ পিস বানানো হয়েছিল। তার মধ্যে এই একটি জুতো এখনও অক্ষত রয়েছে। তাই এই জুতোর দাম সাড়ে তিন কোটি টাকা। 

জি নিউজের খবরে বলা হয়েছে, ১৯৭২ সালে তৈরি হওয়া এই জুতোকে বলা হয় ‘মুন শু’। সেই জুতা কিনেছিলেন কানাডার টরেন্টোর বাসিন্দা মাইলস নাদাল। তিনি নিজের ব্যক্তিগত সংগ্রহে রাখেন এই জুতো। এর আগেও ৯৯ জোড়া বিরল জুতো তিনি নিলামে কিনেছেন। মুন শু'কে তিনি বিরলতম সংগ্রহ বলে ব্যাখ্যা দিয়েছেন। তাঁর মতে, খেলাধুলা ও পপ কালচারের সঙ্গে সরাসরি যোগ রয়েছে এই স্নিকারের। সোথেবি নামের একটি সংস্থা মুন শু-এর নিলামের ব্যবস্থা করেছিল।

এর আগে এক কোটি ৩১ লাখ টাকায় বিক্রি হয়েছিল কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের অটোগ্রাফ করা জুতো। সেটাই ছিল সব থেকে বেশি দামে নিলামে বিক্রি হওয়া কোনও জুতো। কিন্তু এবার সেই রেকর্ড ভেঙে দিল মুন শু।