এই ৫ পানীয় হতে সাবধান!
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:০৫ পিএম, ৩ মে ২০১৮ বৃহস্পতিবার
স্বাস্থ্য আর মন ভালো রাখতে আমরা কতো কিছুই না খাই। এর মধ্যে দুধ, ফলের জুস, কোমল পানীয়, আরও কতো কী। তবে এই পানীয়গুলো স্বাস্থ্যের জন্য কতটুকু ভালো? এই প্রশ্নের জবাব মিলেছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি হেলথ নিউজের এক প্রতিবেদনে।
সেখানে উঠে এসেছে শরীরের জন্য পাঁচটি ক্ষতিকর তরলের নাম। চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা ক্ষতিকর ওই পানীয়গুলো কী কী—
কোমল পানীয়
যদি প্রশ্ন করা হয়, শরীরের জন্য সবচেয়ে হানিকর পানীয় কোনটি? তবে প্রথমেই আসবে কোমল পানীয়ের নাম। কেন না কোমল পানীয়তে পুষ্টির পরিমাণ শূন্য। অনেকেই মনে করেন ডায়েট সোডাতে ক্যালোরির পরিমান কম থাকে। তবে পরীক্ষায় দেখা গেছে, সেটিতেও যেসব উপাদান ব্যবহার করা হয় তা শরীরের জন্য খুবই ক্ষতিকর। এতে প্রচুর পরিমানে চিনি ও ভুট্টার সিরাপ আছে যা স্ট্রোক, ডায়াবেটিস, লিভারের রোগ, অগ্ন্যাশয়ের ক্যানসারের পাশাপাশি হৃদপিণ্ড ও যকৃতে নানা রোগ বাড়ায়।
দুধ
অনেকেই মনে করেন, তরল দুধে প্রচুর পরিমানে ক্যালসিয়াম থাকায় এটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটি খাদ্য। তবে দুঃখের বিষয় হচ্ছে, বাজারের প্যাকেটে যেসব নন-অর্গ্যানিক দুধ পাওয়া যায় তা শরীরের জন্য খুব হানিকর। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, এমন এক গ্লাস দুধে কমপক্ষে ২০ ধরনের ক্ষতিকারক রাসায়নিক পদার্থ উপস্থিত। ওই দুধে আরও মিলেছে ওষুধ তৈরিকারী ড্রাগ, অ্যান্টিবায়োটিক, কীটনাশক, জীবাণু, ব্যাকটেরিয়া এবং পরিবেশ দূষণকারী পদার্থ। এ ছাড়া ফার্মগুলোতে গবাদি পশুর স্বাস্থ্যের বৃদ্ধিতে আরবিএইচজি নামক ক্ষতিকারক হরমোন ব্যবহার করা হয়, যা গাভীর দুধ উৎপাদনে সহায়তা করে। এতে যে জীবাণু প্রতিরোধক পদার্থ ব্যবহৃত হয় তা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক।
আপেল জুস
বাজারের ফলের জুসগুলোর মধ্যে আপেল জুসে সব থেকে বেশি পরিমানে চিনি ও ভুট্টার সিরাপ ব্যবহার করা হয়। এছাড়া এতে পাটুলিনা ও আর্সেনিক নামক ক্ষতিকারক রাসায়নিক পদার্থ উপস্থিত।
এনার্জি ড্রিংকস
অনেকের ধারণা বাজারের এনার্জি ড্রিংকসে প্রচুর পরিমাণে পুষ্টিকর পদার্থ উপস্থিত। তাই বাচ্চা থেকে শুরু করে সবাই এনার্জি ড্রিংকস পান করে থাকেন। সম্প্রতি এক গবেষণায় দেখা যায়, প্রতি আউন্স এনার্জি ড্রিংকসের যে পরিমাণ ক্যাফেইন আছে তা সোডা কিংবা অন্যান্য পানীয়ের চেয়ে অনেক বেশি। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ প্রশাসন অনুযায়ী, প্রতি ১২ আউন্স তরলে ৭১ মিলিগ্রাম ক্যাফেইন থাকা বাঞ্ছনীয়। তবে এনার্জি পানীয়তে ৭৫ থাকে ৪০০ মিলিগ্রাম পর্যন্ত ক্যাফেইন উপস্থিত।
অ্যালকোহল
অ্যালকোহল শরীরের নানা রোগ ছড়িয়েই থেমে থাকে না, বরং এটি মানসিক নানা সমস্যা সৃষ্টি করে। নিয়মিত অ্যালকোহল গ্রহণে ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, যৌন সমস্যাসহ নানা রোগ দেখা দেয়। এমনকি প্রচুর পরিমাণ মদ্যপান অকাল মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
অন্যদিকে রেড ওয়াইন স্বাস্থ্যকর বলে এক গবেষণায় দেখা যায়। কেন না এতে আঙুর, দারুচিনি ও অন্যান্য ফলের রস উপস্থিত। যা স্বাস্থ্যের জন্য উপকারি। তবে বিশেষজ্ঞরা মদ্যপান থেকে বিরত থাকারই পরামর্শই দিয়ে থাকেন।
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে








