ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ৩:১৯:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

একইসঙ্গে করোনার আলফা ও বিটা ধরনে আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ১২ জুলাই ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বেলজিয়ামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি একইসঙ্গে কোভিডের আলফা ও বিটা ধরনে আক্রান্ত হয়েছিলেন। একসঙ্গে দুটি রূপে আক্রান্ত হওয়ার ঘটনা খুব কম ঘটে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বেলজিয়াম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃদ্ধার টিকা নেওয়া ছিল না। চলতি বছর মার্চ মাসে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করে কোভিড পরীক্ষা করে দেখা যায় তিনি আক্রান্ত হয়েছেন। প্রথমের দিকে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক ছিল। কিন্তু কয়েক দিন আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তার পরেই মৃত্যু হয় বৃদ্ধার।

মৃত্যুর পরে বৃদ্ধার নমুনা পরীক্ষা করে দেখা যায় তাঁর শরীরে করোনার আলফা ও বিটা দুটি রূপই রয়েছে। বেলজিয়াম সিটির ওএলভি হাসপাতালের বিশেষজ্ঞ অ্যানে ভ্যাঙ্কিরবার্গেন বলেছেন, ‘এই মুহূর্তে বেলজিয়ামে করোনার এই দুটি রূপই দেখা গিয়েছে। দেখে মনে হচ্ছে দুজন আলাদা ব্যক্তির শরীর থেকে দুটি রূপ ছড়িয়েছিল বৃদ্ধার শরীরে। কিন্তু কীভাবে তিনি আক্রান্ত হলেন সেটা আমরা জানি না। এই মুহূর্তে বেলজিয়ামে দুটি রূপে আক্রান্ত অন্য কোনো রোগীর খোঁজ মেলেনি।’


-জেডসি