ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৯:২৪:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

একটি অগ্নিভাষণ এবং মুগ্ধতা

আদিত্য শাহীন | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৭ মার্চ ২০২০ শনিবার

একটি অগ্নিভাষণ এবং মুগ্ধতা

একটি অগ্নিভাষণ এবং মুগ্ধতা

বাড়িতে প্রথম ক্যাসেট কেনা হলো। বড় আপার জন্য আব্বার উপহার। নতুন ক্যাসেটের সঙ্গে আসলো তিন চারটি টেপ। ক্যাসেটে প্রথম চড়ানো হলো একটি। উঠোনে একটি টুলের ওপর ক্যাসেট। মা হেশেল ঘরে। আব্বা চেয়ার নিয়ে বারান্দায় বসলেন। আমরা ভাইবোন ও প্রতিবেশি কয়েকজন কৌতুহলে ডুবে দেখছি ক্যাসেটের চাকচিক্য। বেজে উঠলো ‘ভায়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের কাছে এসেছি...’। ‘আহা’ বলে, মাথা নুইয়ে ফেললেন আব্বা। গেরস্থালিব্যস্ত মা থেমে গেলেন অকস্মাৎ।

ভাষণ চলছে। আমরা হারিয়ে গেলাম কোথায় যেন। শব্দে শব্দে মুখস্ত হচ্ছে বঙ্গবন্ধু মুখ নিসৃত অগ্নিভাষণ। অজানা গর্বে ফেটে যাচ্ছি আমি। ভাষণ শেষ হতে হতে কয়েকবার চোখ ভিজে গেছে আব্বার। মাও বেরিয়ে এসেছেন হেশেল থেকে। ভারাক্রান্ত সবাই। ক্যাসেটের দিকে তাকিয়ে মনে হলো আমরা সেই বিশাল জনসভায় ছিলাম এতক্ষণ।

৭১ এর ৭ মার্চে শুরু হওয়া বঙ্গবন্ধুর ভাষণ চলছে এখনও। বাড়ছে মানুষের ভীড়। রেসকোর্স ময়দান সম্প্রসারিত হতে হতে জায়গা নিয়েছে বিশ্বময়। আজও মনে হচ্ছে, যার যা কিছু আছে, তা নিয়ে লড়াই করার চেয়ে বড় কোনো করনীয় নেই পৃথিবীতে।

আদিত্য শাহিন : বার্তা সম্পাদক-চ্যানেল আই

(লেখাটি ফেসবুক থেকে নেয়া)