একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে: তারেক রহমান
হাতিয়া প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৮ এএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান।
তিনি বলেছেন, একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত করা যায়। এ ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। গত ১৫-১৬ বছর আপনারা ভোট দিতে পারেননি। আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা কাজটি করেছে তারা দেশ থেকে পালিয়েছে।
তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শুধু ভোট দিলেই চলবে না। ভোট শেষ করে ওখানে থাকতে হবে। ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। আপনার ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিয়ে আসতে হবে। দেশটা আমাদের সকলের, সকল ধর্মের লোক মিলে দেশটা গড়তে হবে। এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। এ দেশ ছাড়া আমাদের আর কোনো ঠিকানা নেই। যেমন করে আমরা নিজের ঘর সাজাই, তেমনি বাংলাদেশকেও সাজাতে হবে। এ দেশ একটি ঘর, আর দেশের মানুষ একটি পরিবার।
বিএনপি চেয়ারপারসন বলেন, সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এর আগে এই এলাকার মানুষ অনেককে দেখেছে, তারা কিন্তু সমস্যার সমাধান করেনি। নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ নির্মাণ, ব্লকবাঁধ নির্মাণ এই গুলো আমরা করব। তবে আপনাদেরও একটা দায়িত্ব আছে। আপনাদের দায়িত্ব ধানের শীষকে জয়যুক্ত করা। এসময় তারেক রহমান ঘোষণা দেন বিএনপি সরকার গঠন করলে ধীরে ধীরে হাতিয়ার মানুষের সকল সমস্যার সমাধান করা হবে।
জনসভায় কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ হাতিয়ার ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক খোকন, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুললাহিল মজিদ নিশানসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- তৈরি পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতলেন যারা
- অনবদ্য অভিনয়, অস্কারে সেরা অভিনেত্রী জেসি বাকলি
- সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পাকিস্তানের বিরুদ্ধে জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী



