ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১০:৫৮:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচ জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

বৃদ্ধাশ্রম গড়তে চাই : শারমীন রিনভী

শারমীন রিনভী | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:২৯ এএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

কেন এ পেশায় এলেন: সমাজ-মানুষের সেবা করা এবং সৎ ও সত্যের সাথে থাকতে সাংবাদিকতায় আসা।


পেশা বদলের কোনো ইচ্ছে আছে: এর চেয়ে ভালো কিছু পেলে প্রতিষ্ঠান বদল করা যেতেই পারে। পেশা নয়।


কি ভাবে এ পেশায় এলেন: পড়ালেখা করেছি গণযোগাযোগ ও সাংবাদিকতায় বিষয়ে। সে সময় থেকেই ফ্রিল্যান্স কাজ করতে করতে এ পেশায় জড়িয়ে যাওয়া।


প্রিয় মানুষ: বাবা-মা।


প্রিয় বন্ধু: সব বন্ধুরাই প্রিয়।


প্রিয় লেখক: হুমায়ূন আহমেদ।


প্রিয় সখ: গান গাওয়া, গান শোনা এবং গল্পের বই পড়া।


প্রিয় খাবার: ভাত, গরুর মাংস, আলু ভর্তা ও ডিম ভাজি।


প্রিয় উক্তি: ’ভালো থাকতে চাইতে হয়, ভালো থাকা যায় না’।


প্রিয় গান: ’আমার গায়ে যত দূ:খ সয় বন্ধুয়ারে করো তোমার মনে যাহা হয়’।


প্রিয় গায়ক/গায়কা: মান্না দে, হৈমন্তী শুক্লা, কুমার বিশ্বজিৎ, সামনিা চৌধুরী, বারী সিদ্দিকী।


প্রিয় খেলা: ফুটবল, ক্রিকেট।


প্রিয় খেলোয়াড়: সাকিব আল হাসান, মাশরাফি বিন মতুর্যা।


আপনি যার কাছে কৃতজ্ঞ: আল্লাহর কাছে, বাবা-মা এবং আমার সাংবাদিকতার গুরু সাইফুল আমিনের (প্রথম চিফ রিপোর্টার) কাছে আমি কৃতজ্ঞ।


খুব ভালো লাগে যা করতে: দেশ-বিদেশ ঘুরে বেড়াতে।


আপনার আদর্শ মানুষ: হযরত মুহাম্মদ (সা:)।


কার মত হতে চান: আমার মতই হতে চাই আমি।


অবসর কাটে কি ভাবে: গান শুনে, সিনেমা দেখে।


সুখের স্মৃতি: মা হওয়ার স্মৃতি।


যা ভুলতে পারেন না: মা-বাবার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার দূ:খ।


অবসর জীবনে কি করবেন: লেখালেখি ও সমাজ সেবা করবো।


ভবিষ্যৎ পরিকল্পনা: একটি বৃদ্ধাশ্রম গড়তে চাই। 

 

৥ শারমীন রিনভী : সিনিয়র নিউজ এডিটর, বাংলাভিশন