ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ৮:৩১:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

একা নারীদের জন্য দূর পথ ভ্রমণে নিষেধাজ্ঞা তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৫ এএম, ২৯ ডিসেম্বর ২০২১ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আফগানিস্তানে তালেবান বলেছে আফগান নারীরা যদি সড়কে বেশি দূরে কোথাও ভ্রমণ করতে চান, তাদের সাথে পুরুষ আত্মীয় থাকলে তবেই একমাত্র তাদের পরিবহন সেবা দেয়া হবে।

অগাস্টে দেশটির ক্ষমতা হাতে নেবার পর তালেবান নারীদের অধিকার খর্ব করে সবশেষ এই নির্দেশ ঘোষণা করেছে সম্প্রতি।

আফগানিস্তানে মেয়েদের বেশিরভাগ সেকেন্ডারি স্কুল এখনও বন্ধ রয়েছে এবং অধিকাংশ নারীর জন্য এখনও কাজে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলছে, এই নিষেধাজ্ঞা নারীদের ঘরে বন্দি করার পথে আরও একটি পদক্ষেপ।

নারী অধিকার বিষয়ে সংগঠনের সহকারী পরিচালক হেদার বার এএফপি বার্তা সংস্থাকে বলেছেন, এই নির্দেশ নারীদের স্বাধীনভাবে চলাফেরার সুযোগ বন্ধ করে দেবে। অথবা ঘরে পারিবারিক সহিংসতার শিকার হলে তাদের পালিয়ে যাবার পথও বন্ধ হয়ে যাবে।