ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ২:৩৫:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

এক নজরে শেখ হাসিনা-নরেন্দ্র মোদি শীর্ষ বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ৮ এপ্রিল ২০১৭ শনিবার

ভারতের রাজধানী নয়া দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যেকার শীর্ষ বৈঠকে দুদেশের মধ্যে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। একই সঙ্গে তিস্তার পানি বন্টন চুক্তি এগিয়ে আনাসহ সহযোগিতার নানা প্রতিশ্রুতি পাওয়া গেছে।

শনিবার (৮ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত ওই শীর্ষ বৈঠকে দুই দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উভয় দেশের সরাকার প্রধান।

প্রতিবেশী দুদেশের শীর্ষ বৈঠকে গুরুত্বপূর্ণ যে সব ঘোষণা করা হয়েছে সেগুলো হলো-

** মোট ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এসবের মধ্যে ২ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ৪টি চুক্তিপত্র বিনিময় করা হয়েছে।

** তৃতীয় লাইন অব ক্রেডিটের আওতায় বাংলাদেশকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে ভারত। গত ছয় বছরে তা ৮ বিলিয়ন ডলারে উন্নীত হল।

** সামরিক কেনাকাটায় ৫০০ মিলিয়ন ডলার ঋণ দেবে ভারত।

** ৩৬টি কমিউনিটি ক্লিনিক স্থাপনে চুক্তি।

** আরও সীমান্ত হাট চালু করতে সমঝোতা স্মারক।

** বাংলাদেশের বিচার বিভাগের কর্মকর্তাদের প্রশিক্ষণে সমঝোতা স্মারক।

** কলকাতা-খুলনা-ঢাকা বাস চলাচল এবং খুলনা-কলকাতা ট্রেন চলাচল, রাধিকারপুর – বিরল রেললাইন উদ্বোধন।

** আরও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে দেবে ভারত।

** তিস্তা চুক্তির পথে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদী বলেছেন, এই সমস্যা সমাধান একমাত্র আমাদের সরকারই পারবে।

** ২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতিতে ভারতের সমর্থন পাওয়ার কথা জানিয়েছেন শেখ হাসিনা।

**  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী যৌথভাবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর হিন্দি সংস্করণ উন্মোচন করেন। এছাড়া নয়া দিল্লির পার্ক স্ট্রিট ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রোড’ উদ্বোধন করা হয়েছে।

এই বিভাগের জনপ্রিয়