এক বছরের মধ্যে শেষ হবে করোনা মহামারি: মডার্নার সিইও
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
এক বছরের মধ্যেই করোনাভাইরাস মহামারি সমাপ্তির আশা করছেন যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার সিইও স্টেফানস ব্যানসেল। এর পেছনে যুক্তি হিসেবে তিনি উল্লেখ করেন, করোনার টিকার উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি।সুইজারল্যান্ডের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
ব্যানসেল বলেছেন, গত ছয় মাসে টিকা উৎপাদন–সক্ষমতা বৃদ্ধির দিকে তাকালে দেখা যাবে, আগামী বছরের মাঝামাঝিতে পর্যাপ্ত পরিমাণ করোনার টিকা সহজলভ্য থাকবে। তাতে বিশ্বের প্রত্যেককে টিকা দেওয়া সম্ভব হবে। প্রয়োজনে বুস্টার ডোজও দেওয়া সম্ভব হবে। খবর রয়টার্সের।
তিনি আরও বলেন, নবজাতকদের জন্যও ‘শিগগিরই’ টিকাদান কর্মসূচি চালু করা সম্ভব হবে।
ব্যানসেল বলেন, ‘যারা টিকা পাবেন না, তাদেরও প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধক্ষমতা গড়ে উঠবে। কারণ, করোনার ডেলটা ধরন অত্যন্ত সংক্রামক।
আর এভাবেই আমরা করোনা মহামারিকে সাধারণ ফ্লু পর্যায়ে নামিয়ে আনতে সক্ষম হব। হয় আপনি টিকা নিয়ে ভালোভাবে শীতকাল পার করবেন, নাহয় আপনি অসুস্থ হবেন এবং শেষ পর্যন্ত হাসপাতালে যেতে হবে।’
এর অর্থ কি আগামী বছরের মাঝামাঝিতে স্বাভাবিক অবস্থায় ফেরা যাবে—এ প্রশ্নের জবাবে ব্যানসেল বলেছেন, ‘আজকে থেকে এক বছরের মধ্যে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরব বলে আমি মনে করি।’
মডার্নার সিইও আরও বলেন, সরকারের তরফ থেকে বুস্টার ডোজের অনুমোদন দেওয়া হবে বলে তিনি প্রত্যাশা করছেন। কারণ, গত শরৎকালে যারা টিকা দিয়েছেন, তারা এখন ঝুঁকির মুখে পড়তে পারেন। তাই তাদের নতুন ডোজ দরকার।
ব্যানসেল বলেন, আমরা এখন করোনার ডেলটা ধরন প্রতিরোধ করতে পারে, এমন টিকার পরীক্ষা চালাচ্ছি। আগামী বছর তা বুস্টার ডোজে রূপ নেবে। এ ছাড়া আমরা ডেলটা প্লাস ও বিটা সংস্করণ নিয়েও কাজ করছি।
মডার্না জানিয়েছে, বর্তমান উৎপাদন পদ্ধতিতেই করোনার নতুন ধরনের জন্য টিকা তৈরি করা যাবে। এতে করোনার টিকার দাম একই থাকবে।
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস











