এক মহাসংগ্রামী নারী উদ্যোক্তা বাঁধন
অনন্যা কনা | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৪ এএম, ২৩ জুন ২০২৫ সোমবার
মাহবুবা আক্তার জাহান বাঁধন
মাহবুবা আক্তার জাহান বাঁধন; প্রত্যন্ত একটি গ্রাম থেকে ইচ্ছা শক্তির মাধ্যমে সফল উদ্যোক্তা হয়েছে। তার সফল উদ্যোক্তা হয়ে উঠার গল্পটা মোটেই সহজ ছিলো না। বাধা হয়ে দাঁড়িয়েছিলো সমাজ ও নিজের পরিবার। সব রকম বাধা পেরিয়ে হয়ে উঠেছেন একজন সফল নারী উদ্যোক্তা। কতটা কঠিন ছিলো তার উদ্যোক্তা হয়ে উঠার গল্প?
প্রত্যন্ত গ্রামের একজন সাধারণ মেয়ে ছিলো বাঁধন । আর পাঁচটা সাধারণ কিশোরী মেয়ের মতোই চলছিলো তার জীবন। কিশোরী বয়সেই মনে অনেক স্বপ্ন বুনে রেখেছেন। এ দিকে বয়স যখন ১৪ বছর হঠাৎ তাঁর বাবা মারা যায়। পরিবারের ৩ মেয়েকে নিয়ে তার মা অসহায় হয়ে পড়ে। পরিবারের বড় সন্তান হওয়াতে সমাজের নানা মানুষ নানা রকম কথা বলতে থাকে। শুনতে হয়, মেয়ে মানুষ লেখাপড়া করিয়ে কি হবে।
এক পর্যায়ে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাঁধনের অমতেই তার মা বিয়ে দিয়ে দেয়। মাত্র ১৫ বছর বয়সেই মা হয়ে যান বাঁধন। বয়স ২০ হবার আগেই দুই সন্তানের জননী হয়। এ দিকে তার স্বামী তখনও ছাত্র, পড়ছেন উচ্চ মাধ্যমিকে। সাংসারিক খরচ সেই সাথে মানসিক চাপে শ্বশুর তার স্বামীকে পড়াশোনা চালিয়ে যেতে নিষেদ করে বলে, সংসারে মনোযোগ দিতে। স্বামীর পড়াশোনা বন্ধ হবে ভেবে খুব মন খারাপ হয়। তবে হাল ছেড়ে দেয়নি। সিদ্ধান্ত নেয় তার মায়ের বাসায় শহরে থেকে পড়াশোনা করবে। স্বামীকে বুঝিয়ে নিয়ে আসে শহরে।
দীর্ঘ ৫ বছর বিরতির পর নিজেও ছোট বোনের সাথে নবম শ্রেণিতে ভর্তি হয়ে যান। স্বামী, স্ত্রী দুজনে মিলে পড়াশোনা করতে থাকেন। পরবর্তীতে মাধ্যমিক পাস করার পর সবাই জানতে পারে তার পড়াশোনার ব্যাপারে। শ্বশুরের আড়ালে শাশুরী মানসিকভাবে তাদের সহযোগিতা করতো।
বাঁধনের অনুপ্রেরণায় তার স্বামী পড়াশোনা শেষ করতে পারলেও চাকরির চেষ্টাতে ছিলো ব্যর্থ। বাঁধনের স্বামী চাকরির জন্য অনেক টাকা সিসি লোন করেছিলো। সেগুলো বেড়ে পাঁচ গুণ হয়ে যায়। এরই মধ্যে হানা দেয় করোনা মহামারি। স্বামী, স্ত্রী দুজনেই ছিলো বেকার। এ অবস্থায় আর পারিবারিক জটিলতায় একদিন তাঁর স্বামী ডেকে বলে চলো আত্মহত্যা করি!
যখন হতাশা গ্রস্ত হয়ে পারিবারিক ও সামাজিকভাবে জর্জরিত, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী উদ্যোক্তা সংগঠন উইয়ের সহযোগীতায় জীবন যুদ্ধে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে।
বাঁধন বলেন, বুঝতে পারি আমার ভেতরে কৃষি খাদ্য পণ্য ও রাজশাহীর নিজেদের বাগানের আম নিয়ে কাজ করার মত গুন রয়েছে। নিজেদের গ্রাম থেকে নিজেদের জমিতে উৎপাদন করা সব ধরনের ভেজাল মুক্ত কৃষি খাদ্য পণ্য নিয়ে কাজ করে এগিয়ে যেতে পারবো এমন আত্মবিশ্বাস খুঁজে পাই। এরপর থেকে সফলতার সাথে কাজ করে যাচ্ছে এখন পর্যন্ত।
বাঁধন বলেন, আশা করি এখন আর আমাকে কারও মেয়ে, কারও বউ অথবা বোন বলে ডাকবে না। আমার নিজের একটা নাম আছে। যে নামে সবাই আমাকে বাঁধন আপু নামে চেনে। আমি চাই একদিন বাঁধন ফুড সারা দেশসহ সারা বিশ্বে পৌঁছে যাবে।
রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়ন ও বজরাপুর গ্রামে কৃষি খাদ্য পণ্য নিয়ে কাজ করছেন সংগ্রামী এই নারী উদ্যোক্তা। তার উদ্যোগ্যের নাম ‘বাঁধন ফুড’। প্রতিষ্ঠা করেন ২০২০ সালে। প্রতিষ্ঠানটিতে সব ধরণের কৃষি খাদ্য পণ্য পাওয়া যায়। রাজশাহীর আম, খেজুরর গুড়, সব ধরনের রান্নার মসলা, চাল, ডাল, তেল, ঘি, মধু সহ রান্না করা খাবার সরবরাহ করে বাঁধন ফুড। এছাড়াও বর্তমানে তিনি ১০ বিঘার পুকুর লিজ নিয়ে মাছ চাষের উদ্যোগ গ্রহণ করেছেন।
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন


