আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দিনাজপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৭ এএম, ১৬ মার্চ ২০২৬ সোমবার
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দিনাজপুর সফরে আসছেন। এজন্য নীলফামারীর সৈয়দপুরে সাজ সাজ রব পড়েছে। তৈরি করা হয়েছে গেট ও তোরণ। এইদিন সকালে সৈয়দপুর বিমানবন্দরে নেমে প্রধানমন্ত্রী লাল-সবুজের বাসে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকার সাহাপাড়ায় খাল খনন কর্মসূচি স্থলে যাবেন। সেখানে ব্লাকবেঙ্গল ছাগল বিতরণ শেষে জনসভায় যোগ দেবেন।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, সকাল ৯টায় বিমান যোগে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পোঁছাবেন। সেখানে থেকে তাকে বহনকারী বিশেষ বুলেটপ্রুফ বাস যোগে তিনি সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের দিকে রওনা হবেন।
তিনি আরও বলেন, প্রধানমনমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামকস্থানে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৩টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ (চকলেট) নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন। দিনাজপুরে গোর-এ শহীদ ময়দানে সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দরে রাত ৮টা ১৫ মিনিটে পৌঁছে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসুচিতে এ তথ্য মিলেছে।
সৈয়দপুর বিএনপি রাজনৈতিক জেলা শাখার সাধারণ সম্পাদক শাহিন আকতার জানান, প্রধানমন্ত্রী আসছেন, তাই ব্যাপক উৎসাহ ছড়িয়ে পড়েছে নেতা-কর্মীদের মাঝে। আমরা প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানাবো। মাননীয় প্রধানমন্ত্রী বেলা ৯টা ১৫ মিনিটে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর তিনি সড়ক পথে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন।
এসময় বিমানবন্দর সড়কের উভয় পাশে দাঁড়িয়ে সর্বস্তরের মানুষ হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সড়কে শৃংখলা বজায় রাখতে সার্বিক সহযোগিতা দিবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে গত দুদিন ধরে গভীর রাত পর্যন্ত মিছিল-মিটিং চলছে শহরে। মাইকে প্রচারণাও চালানো হচ্ছে। সর্বস্তরের মানুষের মাঝে এনিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এজন্য সৈয়দপুর বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতলেন যারা
- অনবদ্য অভিনয়, অস্কারে সেরা অভিনেত্রী জেসি বাকলি
- সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- পাকিস্তানের বিরুদ্ধে জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
- জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার
- শেষ হলো বইমেলা; ১৭ দিনে বিক্রি ১৭ কোটি টাকা
- ওমরাহ ভিসার সময়সীমা নির্ধারণ করল সৌদি আরব
- ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই : বাণিজ্যমন্ত্রী
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
- ওমরাহ ভিসার সময়সীমা নির্ধারণ করল সৌদি আরব
- জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- জাবি শিক্ষার্থী খুন, পুলিশ হেফাজতে ঢাকা কলেজের শিক্ষার্থী
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- বলিউডের আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন
- শেষ হলো বইমেলা; ১৭ দিনে বিক্রি ১৭ কোটি টাকা











