এক সপ্তাহের মধ্যে করোনা পরীক্ষাগার স্থাপন: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
আগামী সাত থেকে আট দিনের মধ্যে দেশে করোনাভাইরাসের পরীক্ষাগার স্থাপন করা হবে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সঠিক সময়ে আমরা প্ল্যান করেছি বলেই সময়মতো ব্যবস্থা নিতে পারছি। এখন পর্যন্ত আড়াই’শ টেস্ট করছি। ল্যাব শুরু করতে সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন। এজন্য কিছুটা সময় লাগছে।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সামনে করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনে যখন করোনাভাইরাস ধরা পড়েছিল, তখন তাদের কাছেও পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী) ছিল না। এখনো আমাদের পিপিই অতোটা দরকার নেই।
করোনা মোকাবিলায় তিন মাস আগে থেকেই বাংলাদেশ প্রস্তুত ছিল জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় কেউ আগে থেকে প্রস্তুত থাকে না। যুক্তরাষ্ট্রও ছিল না। এমনকি চীনেও কোনো প্রস্তুতি ছিল না। বাংলাদেশ তিন মাস আগে থেকে প্রস্তুত ছিল।
পিপি প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের কোনো দেশেই আগে থেকে পিপি ছিল না। চীনেও ছিল না। পিপি কেউ আগে থেকে বানিয়ে রাখে না। এখন আমাদের কোনো পিপি সংকট নেই। আমরা প্রস্তুত আছি। আগেই সব চিন্তা করে রাখা যায় না। আমরা যতটুকু পেরেছি প্ল্যান মোতাবেক করছি।
স্কুল-কলেজ বন্ধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, যেখানে যুক্তরাজ্য-আমেরিকায় এখন স্কুল কলেজ বন্ধ হচ্ছে সেখানে আমরা অনেক আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের আগে থেকে প্ল্যান ছিল বলে এসব করতে পারছি।
তিনি বলেন, যারা বিদেশ থেকে আসছেন তারা দেয়াল টপকিয়ে পর্যন্ত পালাচ্ছেন। তারা কেন এটা করছে জানি না। কোয়ারেন্টিন খুব জরুরি। তারা এটা মেনে চললে আরও ১০ জন আক্রান্ত হবে না। তারা কেন এটা করছে জানি না। আপনারা যদি কোয়ারেন্টিনে থাকেন তাহলে আপনাদের পরিবারকেও আমরা রক্ষা করতে পারবো। রোগ নির্ণয় সহজ হবে।
বিদেশ থেকে এখনও ফ্লাইট আসার বিষয়ে তিনি বলেন, যে দুএকটি ফ্লাইট চালু রয়েছে আগামীতে সেটাও হয়তো বন্ধ করা হবে। তখন আর একজনও আক্রান্ত ব্যক্তি দেশে ঢুকতে পারবে না।
মন্ত্রী বলেন, দেশকে দেশের মানুষকে আপনারা ঝুঁকিতে ফেলবেন না। ইরান, কাতার, সৌদি আরব ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করলেও আমাদের কিন্তু বন্ধ হয়নি। আমরা সীমিত করতে বলেছি সেটাও হচ্ছে না। আপনার স্কুল-কলেজ ছুটির আবেদন জানিয়েছিলেন, বন্ধ ঘোষণার পর দেখা গেলো কক্সবাজার বিচ লোকে লোকারণ্য। এজন্য তো বন্ধ করা হচ্ছিল না। আমাদের নিজেদের সচেতন হতে হবে আগে।
-জেডসি
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


