এনআরসি বিজেপির রাজনৈতিক প্রতিশোধ: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
আসামের চূড়ান্ত নাগরিক তালিকাকে বিজেপির রাজনৈতিক প্রতিশোধ উল্লেখ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি কখনোই তার রাজ্যে বিজেপিকে এনআরসি করতে দেবেন না। এনআরসির উদ্দেশ্য মুসলিমদের বাদ দেয়া। দিল্লিতে বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বাংলাদেশী অনুপ্রবেশকারীরা রাজ্যের সম্পদ গ্রাস করছে বলে বিজেপির অভিযোগ। তারা এনআরসি করার মধ্য দিয়ে এমন নামে আখ্যায়িত করে ওইসব ‘বাংলাদেশী অনুপ্রবেশকারীদের’ উৎখাত করতে চায়। রাজ্য বিধানসভায় এভাবেই এনআরসি ও বিজেপির বিরুদ্ধে শুক্রবার ক্ষোভ ঝাড়েন মমতা। বিধানসভায় তিনি আরো জানান, এই ইস্যুতে একই অবস্থানে আছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। ১৮৪ নম্বর অনুচ্ছেদের অধীনে এনআরসি নিয়ে বিধানসভায় মমতা বলেন, আমি নিতিশ কুমারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, তার রাজ্যেও এনআরসি করতে দেবেন না তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি এটাকে (এনআরসি) হাতিয়ার হিসেবে ব্যবহার করছে হিন্দু ও মুসলিমদের মধ্যে, বাঙালি ও অবাঙালি, বাঙালি ও রাজবংশীদের মধ্যে ফাটল ধরাতে। মমতার ভাষায়, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার রাজনৈতিক প্রতিশোধ নেয়ার জন্য পশ্চিমবঙ্গে এনআরসি প্রণয়নের কাজ শুরু করতে চায়। তারা চায় জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে। কিন্তু আমরা কখনোই বিজেপিকে পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেবো না। তিনি আরো বলেন, কেন্দ্রীয় ‘অ্যাডভাইজরি’ দিয়ে পরিচালিত হয় গণতন্ত্রের সব ভিত্তি। এনআরসির তালিকা থেকে বাদ দেয়া হয়েছে বহু প্রকৃত ভারতীয় নাগরিককে। আসাম চুক্তির অংশ হিসেবে আসামে এনআরসির নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট- এ বিষয়ে একমত প্রকাশ করেন মমতা। তিনি বলেন, আসামে যা প্রযোজ্য তা পুরো দেশে প্রয়োগ করা যায় না।
আসামে বিজেপির সাম্প্রতিক উত্থানের দিকে খোঁচা দিয়ে মমতা বলেন, তাদের উদ্দেশ্য ছিল এনআরসি তালিকা করে মুসলিমদেরকে বাদ দেয়া। এ জন্যই তারা এনআরসির প্রথম তালিকা থেকে ৪১ লাখ মানুষকে বাদ দিয়েছিল। পরে তারা দেখতে পেয়েছে, তাদের এই উদ্দেশ্য পূরণ করতে পারবে না। তাই পরে এই সংখ্যা কমিয়ে আনা হয়েছে ১৯ লাখে। আসামে যাদেরকে এভাবে বাদ দেয়া হয়েছে তাদের বেশির ভাগই বাংলাভাষী। এ ছাড়া সেখানে বসবাসকারী প্রায় এক লাখ গোরখাকে বাদ রাখা হয়েছে। এরপরই মমতা দার্জিলিংয়ের বিধায়কের প্রতি প্রশ্ন্ ছুড়ে মারেন। তিনি প্রশ্ন করেন, আমাদের দার্জিলিংয়ের এমএলএ কোথায়? আপনারা ভোট দিয়েছিলেন বিজেপিকে। এখন দেখুন আপনাদের জন্য কি করেছে বিজেপি।
এসব বাদ দিয়ে অর্থনীতির দিকে মনোযোগ দিতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান মমতা। তিনি বলেন, অর্থনীতি লেজেগোবরে অবস্থা। রাজনীতিরও তাই। এই অস্বস্তিকর অবস্থা আমাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনকে ক্ষতিগ্রস্ত করছে। দিল্লিতে বাংলাভাষায় যেসব মানুষ কথা বলছেন তাদেরকে চিহ্নিত করা হচ্ছে বাংলাদেশী হিসেবে। যদিও সর্বোপরি তারা বাংলাভাষী।
মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার সদস্যদের বলেন, এমনকি শরণার্থী কার্ড দেয়া হয়েছিল যাদেরকে তাদের বিষয়টিও আমলে নেয়নি এনআরসি কর্তৃপক্ষ। এসব কার্ড দেয়া হয়েছিল দেশভাগের সময়। ওই সময় যারা তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) থেকে আসামে গিয়ে বসতি স্থাপন করেছিলেন তাদেরকে দেয়া হয়েছিল এই কার্ড। এ সময় তিনি ‘হ্যান্ডবুক অব ইন্ডিয়ান সিটিজেনশিপ’ উদ্ধৃত করে বলেন, সনাক্তকরণে আর কত প্রমাণ প্রয়োজন এনআরসি কর্তৃপক্ষের। তার ভাষায়, জনগণের হাতে আছে রেশন কার্ড। আছে ভোটার কার্ড। আধার কার্ড। প্যান কার্ড। ব্যাংক একাউন্ট। ড্রাইভিং লাইসেন্স। তাদের (কর্তৃপক্ষের) আর কত (প্রমাণ) প্রয়োজন? এখন বউবাজার ঘটনার কথাই ধরুন। সেখানকার মানুষগুলো কোনো প্রমাণপত্র সংগ্রহ করার মতো সুযোগ পাননি। তার আগেই তাদেরকে জীবন বাঁচাতে সেখান থেকে সরে যেতে হয়েছে। এক্ষেত্রে কর্তৃপক্ষকে পুলিশের এফআইআরের স্বীকৃতি দিতে হবে। কারণ, এসব মানুষ কোনো ডকুমেন্ট বানাতে পারেন না। একই সঙ্গে অভাবনীয় পরিস্থিতির কারণে তৎকালীন পূর্ব পাকিস্তান ছেড়ে এসেছিলেন যেসব মানুষ তাদের কথা আমাদের ভুলে যাওয়া উচিত হবে না।
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ










