এনআরসি রুখতে আন্দোলনের ডাক দিলেন মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৬ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
নাগরিকত্ব সংশোধনী বিল ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে এবার রাস্তায় নেমে প্রতিবাদের ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (১৩ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের দিঘায় সাংবাদিক সম্মেলন করে আগামী রবি ও সোমবার ‘নো এনআরসি’ আন্দোলনের কর্মসূচির কথা জানান মমতা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, এ রাজ্যে এনআরসি হবে না। কাউকে কেউ তাড়াতে পারবে না। ওই আন্দোলনে আমি নিজেও অংশ নেবো।
মমতার বলেন, রবিবার (১৫ ডিসেম্বর) রাজ্য জুড়ে ব্লকে ব্লকে ‘নো এনআরসি’ আন্দোলন হবে। সব জেলায় মিছিল করবেন দলের কর্মীরা। তার পরের দিন অর্থাৎ ১৬ তারিখ কলকাতায় বি আর অম্বেডকর মূর্তির পাদদেশে জমায়েত করবে তৃণমূল। সেখান থেকে গাঁন্ধী মূর্তি পর্যন্ত মিছিল হবে। তার পর সেই মিছিল যাবে জোড়াসাঁকোয় কবিগুরুর বাড়ি পর্যন্ত। তাতে নেতৃত্ব দেবেন মমতা নিজে।
তিনি বলেন, গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করুন। আমি নিজেও সেই সব আন্দোলনে যোগ দেবো। গায়ের জোরে সিএবি পাশ করেছে। কিন্তু বাংলায় এনআরসি করতে দেবো না। প্রত্যেক রাজ্যের আলাদা আবেগ আছে, আলাদ বিষয় আছে।
তৃণমূল নেত্রী মমতা বলেন, বিজেপি বাংলার পাপ, দেশের অভিশাপ। অসমে ডিটেনশন ক্যাম্প করছে রাজ্য সরকার। সেখানে তাদের দলের সরকার ছিল বলে করতে পেরেছে। এখানে হতে দেবো না।
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ











