ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২০:২২:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

এপ্রিলের শেষে লম্বা ছুটিতে দেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:২১ পিএম, ২১ এপ্রিল ২০১৮ শনিবার

এ মাসের শেষ সপ্তাহ থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য আসছে লম্বা ছুটি। ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত মাত্র দু’দিন অফিস খোলা। বাকি সাত দিন ছুটি কাটাবেন কর্মকর্তা-কর্মচারিরা।



২৭ ও ২৮ এপ্রিল শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ২৯ এপ্রিল রোববার বুদ্ধ পূর্ণিমার ছুটি। ৩০ এপ্রিল সোমবার অফিস খোলা। পহেলা মে মঙ্গলবার মহান মে দিবস। পরদিন ২ মে বুধবার পবিত্র শবে বরাতের ছুটি। ৩ মে অফিস খোলা। পরের দুইদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।



অনেকেই দীর্ঘ এই ছুটিকে কাজে লাগাতে নানা পরিকল্পনা নিয়েছেন। সপ্তাহের মাঝখানে অফিস খোলার দিনগুলোও ছুটি নিয়ে কেউ কেউ গ্রামের বাড়িসহ দেশ-বিদেশে ভ্রমণের উদ্যোগ নিয়েছে। এজন্য বাস, ট্রেন, লঞ্চ, এমনকি উড়োজাহাজের টিকিট বিক্রির হিড়িক পড়েছে।