এবার ঈদে ‘পেন্সিল হিল’ নিয়ে আসছে মৌ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৯ পিএম, ২৬ মে ২০২৬ মঙ্গলবার
সাদিয়া ইসলাম মৌ ও আসিফ আলতাফ।
দীর্ঘ ক্যারিয়ারে খুব কম মিউজিক ভিডিওতেই দেখা গেছে মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌকে। এবার ঈদের আগের রাতে প্রকাশ পেতে যাচ্ছে তার অভিনীত নতুন গান ‘পেন্সিল হিল’। এটি মৌ-এর ক্যারিয়ারের তৃতীয় মিউজিক ভিডিও।
গানটি লিখেছেন ও সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন আসিফ আলতাফ। মিউজিক ভিডিওতে মৌ-এর পাশাপাশি অভিনয় করেছেন আসিফ আলতাফ নিজেও।
নতুন এই কাজ প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ বলেন, ‘ক্যারিয়ারের শুরুর দিকে “আমার গরুর গাড়িতে” গানের মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম। দর্শক তখন বেশ ভালোভাবে গ্রহণ করেছিলেন। এখন মিউজিক ভিডিওর ধরন অনেক বদলে গেছে। নিয়মিত প্রস্তাব পেলেও সব কাজ করা হয়ে ওঠে না।’
তিনি আরও বলেন, ‘আসিফ আলতাফ যখন “পেন্সিল হিল” নিয়ে যোগাযোগ করলেন, নামটাই প্রথমে আমাকে আগ্রহী করে তোলে। পরে গানটি শুনে ভালো লাগে। আধুনিক জীবনের এক ধরনের বিষাদ ও অনুভূতি উঠে এসেছে এতে। মনে হয়েছে, আমার উপস্থিতি গানটির আবহ আরও বাড়িয়ে দেবে।’
গানটি নিয়ে আসিফ আলতাফ বলেন, ‘আমি সবসময় একটু আলাদা ধরনের গান করার চেষ্টা করি। “পেন্সিল হিল” অনেক আগের লেখা ও সুর করা একটি গান। শুরু থেকেই চেয়েছিলাম, ভিডিওতে এমন একজন থাকবেন যিনি গানটির আবেগকে ধারণ করতে পারবেন। তখনই মৌ আপার কথা মনে হয়।’
তিনি জানান, পুরো টিম বেশ যত্ন নিয়ে কাজটি সম্পন্ন করেছে। দর্শক গানটি শুনেও যেমন ভালো লাগা অনুভব করবেন, তেমনি ভিডিওটিও উপভোগ করবেন বলে আশা তার।
‘পেন্সিল হিল’-এর মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শোয়েব আহমেদ। ঈদের আগের রাতে গানটি প্রকাশ পাবে শিল্পীর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল








