এবার বরিশাল জেলাও লকডাউন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৮ পিএম, ১২ এপ্রিল ২০২০ রবিবার
এবার বরিশাল জেলাও লকডাউন করা হলো।
এবার বরিশাল জেলাও লকডাউন করা হলো। করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী অঘোষিত লকডাউনের মধ্যে রোববার লক্ষ্মীপুর, সুনামগঞ্জ ও বরিশাল জেলা আনুষ্ঠানিকভাবে লকডাউনের ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক।
আজ রোববার সন্ধ্যায় বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমন ঝুঁকি মোকাবেলায় করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় সিদ্ধান্ত এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জনের সুপারিশক্রমে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনাক্রমে এবং সংক্রামক রোগ আইন ২০১৮ মোতাবেক বরিশাল জেলাকে অবরুদ্ধ অর্থাৎ লকডাউন ঘোষণা করা হয়েছে।’
ফলে এখন থেকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত জেলায় জাতীয় ও আঞ্চলিক সড়ক/ মহাসড়ক ও নৌ-পথে অন্য কোনো জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য জেলায় গমন করতে পারবে না।
জেলার অভ্যন্তরে আন্তউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সব ধরনের জনসমাগম ও গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।’
একইভাবে এর আগে লক্ষ্মীপুর ও সুনামগঞ্জের জেলা প্রশাসকদ্বয়ও একই কারণে তাদের সংশ্লিষ্ট জেলা লকডাউনের ঘোষণা দিয়েছেন।
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











