এবার সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন সৌদি নারীরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
সৌদি আরবে পুরুষের পাশাপাশি এখন থেকে নারীরাও সেনাবাহিনীতে চাকরির আবেদন করতে পারবেন। রোববার শুরু হওয়া একটি সমন্বিত নিয়োগ পোর্টালে সশস্ত্র বাহিনীর জন্য বিজ্ঞপ্তিতে নারী ও পুরুষের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। এমন খবর দিয়েছে সৌদি সরকারি পত্রিকা আরব নিউজ।
সৌদি আরবের সেনাবাহিনী, রাজকীয় সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী, রাজকীয় সৌদি নৌবাহিনী, রাজকীয় সৌদি কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী ও সশস্ত্র বাহিনীর মেডিকেল সার্ভিসে সৈনিক থেকে সার্জেন্ট পদমর্যাদায় লোক নেওয়া হবে। সব আবেদনকারীকে নির্দিষ্ট শর্তানুসারে নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া তাকে শারীরিকভাবে সুস্থ এবং নির্ঞ্ঝাট কাগজপত্র থাকতে হবে। তবে নারীদের ক্ষেত্রে আলাদা কিছু মানদণ্ড দেওয়া হয়েছে।
নারী আবেদনকারীদের অবশ্যই ২১ ও ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে। আর উচ্চতা থাকতে হবে ১৫৫ সেন্টিমিটার। তারা কোনো সরকারি কর্মকর্তা হতে পারবেন না। তবে অবিবাহিত ও সৌদি নাগরিকরাই শুধু এতে আবেদন করতে পারবেন।
পরিচালন সিস্টেম বিশেষজ্ঞ হালাহ আল-ইয়ানাবাউই বলেন, আরব দেশগুলোতে গত ত্রিশ বছর ধরে সেনাবাহিনীতে নারীদের নিয়োগ দেওয়ার বিষয়টি বিতর্কিত ছিল। কিন্তু বাদশাহ সালমানের রূপকল্পে নারীদের সব ক্ষেত্রে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










