ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ০:৫৯:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

এমপি হিসেবে শপথ নিলেন জাপার শেরীফা কাদের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২২ পিএম, ১ নভেম্বর ২০২১ সোমবার

সোমবার জাতীয় সংসদের স্পিকার শেরীফা কাদেরকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করান। 

সোমবার জাতীয় সংসদের স্পিকার শেরীফা কাদেরকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করান। 

সংরক্ষিত আসনের এমপি হিসেবে শপথ নিলেন শেরীফা কাদের। সোমবার (১ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য শেরীফা কাদেরকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করান।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, আহসান আদেলুর রহমান এমপি ও নাজমা আক্তার এমপি উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে শেরীফা কাদের এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। তিনি বিরোধী দলীয় উপনেতা জি এম কাদেরের স্ত্রী।

এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।