এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩০ এএম, ৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
নতুন এই নীতিমালায় আবেদন যোগ্যতা, কোটা, মেধা তালিকা প্রস্তুতি, মাইগ্রেশন এবং ভর্তি প্রক্রিয়া–সব কিছুই স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আট পৃষ্ঠার এই নীতিমালা প্রকাশের বিষয়টি জানানো হয়।
নীতিমালা অনুযায়ী– ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থীকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুই পরীক্ষার মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ থাকতে হবে এবং কোনো এক পরীক্ষায় জিপিএ ৪.০০-এর নিচে হলে আবেদন অযোগ্য বলে গণ্য হবে।
বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি কলেজে ভিন্ন মানদণ্ড প্রযোজ্য হলেও তাদেরও ন্যূনতম জিপিএ এবং জীববিজ্ঞানে নির্দিষ্ট নম্বর অর্জন করতে হবে। অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কিছু বিশেষ কোটা ও ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ মেধা তালিকার ভিত্তিতে সম্পন্ন হবে। এসএসসি ও এইচএসসি বা সমমানের জিপিএ এবং জাতীয় ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সমন্বয়ে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।
লিখিত ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের, যেখানে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, ইংরেজি এবং সাধারণ জ্ঞান অন্তর্ভুক্ত থাকবে। পরীক্ষায় ৪০ নম্বরই পাস মার্ক ধরা হয়েছে। ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যাবে।
ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর সরকারি মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া ৪৫ কার্যদিবসের মধ্যে শেষ করতে হবে। এরপর শুরু হবে বেসরকারি কলেজে ভর্তি। বেসরকারি কলেজে নির্বাচিত প্রার্থীদের জন্য অনলাইনে পুনরায় আবেদন ও মেধা এবং পছন্দক্রম অনুযায়ী আসন বরাদ্দের ব্যবস্থা থাকবে।
নীতিমালায় বলা হয়েছে, মাইগ্রেশন বা কলেজ বদলের সুযোগ সরকারি কলেজে সর্বোচ্চ তিনবার এবং বেসরকারি কলেজে সর্বোচ্চ দুইবার পাওয়া যাবে। তবে একবার চূড়ান্ত ভর্তি সম্পন্ন হলে ইন্টার্নশিপের আগে কোনো শিক্ষার্থী অন্য কলেজে স্থানান্তর করতে পারবে না।
এমবিবিএস ও বিডিএস কোর্সের পাঠক্রম বিএমডিসি অনুমোদিত কারিকুলাম অনুযায়ী পরিচালিত হবে। কোর্স শেষে এক বছর ইন্টার্নশিপ বাধ্যতামূলক থাকবে। অনগ্রসর জনগোষ্ঠীর জন্য নির্দিষ্ট আসন সংরক্ষিত থাকবে এবং সংরক্ষিত আসনে ভর্তি হওয়া শিক্ষার্থীর সনদপত্র কেন্দ্রীয় ভর্তি কমিটি যাচাই করবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










