এরদোয়ানের স্ত্রীর হাতে ৪২ লাখ টাকার ব্যাগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৪ পিএম, ৪ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
বেশ কয়েকদিন ধরে আর্থিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে ইউরোপ ও এশিয়ার দেশ তুরস্ক। অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এমতাবস্থায় প্রেসিডেন্টের স্ত্রীর হাতের ব্যাগ আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
সম্প্রতি সস্ত্রীক জাপান সফরে যান এরদোয়ান। এসময় টোকিওর রাজপ্রাসাদে প্রবেশের সময় এরদোয়ানের স্ত্রীর হাতে দেখা যায় বহুমূল্য ব্যাগ। মুহূর্তের মধ্যে তা আলোচনার কেন্দ্রে চলে আসে। জানা যায়, এরদোয়ানের স্ত্রী এমাইনের ওই হাতব্যাগের মূল্য ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ৪২ লাখ টাকা)। যা বর্তমানে তুরস্কের ১১ জন নাগরিকের ন্যূনতম বার্ষিক উপার্জনের সমান। এমন দামী ব্যাগ ব্যবহার নিয়ে তুমুল বিতর্কের মধ্যে পড়েছেন ফার্স্ট লেডি এমাইন।
বর্তমানে তুরস্ক আর্থিক সঙ্কটের মুখোমুখি। পণ্যের ঊর্ধ্বমুখী দামের জেরে নাভিশ্বাস সাধারণ মানুষের। সেই অবস্থায় রাজপ্রাসাদ বিলাসব্যসন ও শৌখিনতা থেকে দূরে থাকতে পারছে না! প্রশ্ন উঠেছে তুরস্কের প্রথম সারির সংবাদমাধ্যমে। গত আগস্টে চরমে উঠেছিল তুরস্কের আর্থিক সঙ্কট। তার থেকে এখনও মুক্তির পথ খুঁজছে দেশবাসী। দেশ জুড়ে লাগামছাড়া বেকারত্ব। সংবাদমাধ্যমের আশঙ্কা, এভাবে চলতে থাকলে তা অতীত বেকারত্বের সব রেকর্ড ছাপিয়ে যাবে। সেই অবস্থায় সমালোচকরা দুষছেন এরদোয়ানের জমানায় তৈরি ১ হাজার ১৫০ কক্ষের প্রেসিডেনশিয়াল কমপ্লেক্সকেও।
এর আগেও বিতর্ক তৈরি হয়েছে এমাইনকে নিয়ে। বছর তিনেক আগে তিনি হারেমের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তিনি বলেছিলেন, হারেম আসলে নারীকে জীবনের জন্য প্রস্তুত করে তোলে। প্রাচীন তুরস্কের অটোমান শাসনের রীতিনীতির পক্ষপাতী প্রেসিডেন্ট এরদোয়ান এবং ফার্স্ট লেডি এমাইন।
তুরস্কের রাজধানী আঙ্কারায় গিয়ে তিনি বলেছিলেন, হারেম ছিল অটোমান রাজবংশের ঘরানা মেনে মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠান। যা তাদের গড়ে তুলত আগামী জীবনের জন্য। সেসময়ও তীব্র বিতর্কের মুখে পড়েছিলেন তুর্কী ফার্স্ট লেডি।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











