এশিয়া সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১০ পিএম, ২২ আগস্ট ২০২১ রবিবার
মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আজ রবিবার এশিয়া সফর শুরু করেছেন। তালেবানদের ক্ষমতা গ্রহণ এবং আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর তিনি এই সফরে এ অঞ্চলে ওয়াশিংটনের অঙ্গীকারের কথা পুনরায় তুলে ধরবেন।
এক সপ্তাহ আগে কট্টরপন্থী তালেবানরা দ্রুত ক্ষমতায় ফিরে আসায় যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ম্লান হওয়ার পর তিনি এই সফরে আসছেন।
এই সফরে তিনি সিঙ্গাপুর এবং ভিয়েতনামে যাবেন এবং শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরযোগ্যতার ব্যাপারে মিত্রদের মতামত জানতে চাইবেন।
যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই সফরে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার বাস্তবায়নে করণীয় বিষয়ে সুস্পষ্টভাবে অবহিত হবেন।
এশিয়ান-আমেরিকান এবং মায়ের দিক থেকে ভারতীয় বংশোদ্ভুত হ্যারিস আজ রবিবার সিঙ্গাপুর পৌঁছাবেন, সোমবার এই নগর রাষ্ট্রের নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে সফর কার্যক্রম শুরু হবে।
কমলা হ্যারিসের ভিয়েতনাম সফর নিয়ে সমালোচনা হচ্ছে। কেউ কেউ অভিযোগ করছেন, কাবুল বিমান বন্দর থেকে যখন মার্কিনী ও অন্যান্য বিদেশী এবং তাদের আফগান মিত্রদের সরিয়ে নিতে মার্কিন বাহিনীর নাকাল অবস্থা তখন কমিউনিস্ট দেশটি সফরের মাধ্যমে জনমত এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।
এই সংকটকে ১৯৭৫ সালে সায়গনে যুক্তরাষ্ট্রের পরাজয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে, এ সময় ভিয়েতনাম বাহিনীর অগ্রযাত্রার মুখে মার্কিন কূটনীতিকদের হেলিকপ্টারে করে সায়গন থেকে সরিয়ে আনা হয়।
কমলা হ্যারিস মঙ্গলবার দিনের শেষদিকে ভিয়েতনামে পৌঁছাবেন। যুক্তরাষ্ট্রের কোন ভাইস প্রেসিডেন্টের এটিই প্রথম ভিয়েতনাম সফর। বাইডেন প্রশাসনের অধীনে কমলা হ্যারিসই প্রথম শীর্ষ পর্যায়ের নেতা হিসাবে এই অঞ্চল সফর করছেন।
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










