এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ পিএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু হবে শনিবার থেকে। আবেদন করা যাবে আগামী ৪ আগস্ট পর্যন্ত।
শুক্রবার দুপুরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যেভাবে আবেদন করবেন
প্রথমে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে (ঢাকা বোর্ডের ক্ষেত্রে Dha এবং বরিশাল বোর্ডের ক্ষেত্রে Bar)।
এরপর স্পেস দিয়ে রোল লিখে আবার স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। (উদাহারণ: RSC DHA 123456 174 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
একাধিক বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণে কমা দিয়ে সাবজেক্ট কোড এসএমএস করতে হবে। যেমন 174, 175, 176 ইত্যাদি।
মেসেজ সেন্ড হলে টেলিটক থেকে পিন নম্বরসহ কত টাকা নেয়া হবে, তা জানিয়ে একটি এসএমএস আসবে। পিন নম্বরটি সংগ্রহ করতে হবে।
এরপর এতে সম্মত হলে আবারও মেসেজ অপশনে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে ‘পিন নম্বর' লিখে স্পেস দিয়ে নিজস্ব মুঠোফোন নম্বর (যেকোনো অপারেটর) লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। (উদাহারণ: RSC<>YES<>PIN-NUMBER<>MobileNumber লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।)
আবেদন ফি বিষয় প্রতি ১২৫ টাকা।
এ বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার এবং জিপিএ-৫ পাওয়ার দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এ বছর ৮১.৮৮% ছাত্রী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাশ করেছে, যেখানে ছাত্রদের পাশের হার ৭৮.৮৭%।
পূর্ণাঙ্গ জিপিএ, অর্থাৎ পাঁচে পাঁচ পাওয়া শিক্ষার্থীদের মধ্যেও ছাত্রীরা বড় ব্যবধানে এগিয়ে। জিপিএ-৫ পাওয়া এক লাখ ৮৩,৫৭৮ জন শিক্ষার্থীর মধ্যে ৮৪,৯৬৪ জন ছাত্র; আর ৯৮,৬১৪ জন ছাত্রী। সেই হিসেবে ১৩,৬৫০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিল ১০ লাখ ৯,৮০৩ জন। পাশ করেছে সাত লাখ ৯৬,৪০৪ জন। অন্যদিকে ১০ লাখ ৩১,৬৪৭ জন ছাত্রীর মধ্যে আট লাখ ৪৪,৭৩৬ জন উত্তীর্ণ হয়েছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

