এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৪ পিএম, ১০ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে। দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এই ফল প্রকাশ করবে। শিক্ষার্থীরা তিনটি পদ্ধতিতে ফল জানতে পারবে—বোর্ডের ওয়েবসাইট, মোবাইল ফোনের এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে।
ফলাফল জানতে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) এবং নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে। এছাড়া মোবাইল ফোনে এসএমএস করে ফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার সাল। তারপর ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ: SSC DHA 123456 2025।
এছাড়া শিক্ষার্থীরা নিজেদের স্কুল বা প্রতিষ্ঠানে গিয়েও ফলাফল জানতে পারবে। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিষ্ঠানে গিয়ে নির্ভুলভাবে ফলাফল জানা সবচেয়ে ভালো পদ্ধতি।
ফল প্রকাশের পর যদি কোনো শিক্ষার্থী তার প্রাপ্ত ফলাফল নিয়ে অসন্তুষ্ট থাকে, তবে সে পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে। আগামীকাল শুক্রবার (১১ জুলাই) সকাল থেকে এ আবেদন গ্রহণ শুরু হবে এবং তা চলবে ১৭ জুলাই পর্যন্ত। শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। এজন্য প্রতিটি বিষয়ের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। মোবাইলে টাইপ করতে হবে: RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের কোড হলে কমা দিয়ে আলাদা করতে হবে।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন এবং ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন। পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ জন, যা পরে আরও বেড়ে যায়। সব মিলিয়ে প্রায় ১৯ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন, ফলাফল প্রস্তুত ও যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ফলাফলের প্রক্রিয়াটি পুরোপুরি সফটওয়্যারনির্ভর, ফলে নম্বর দেওয়ার ক্ষেত্রে ভুল হওয়ার সুযোগ নেই। তবে কেউ যদি সন্তুষ্ট না হন, তাহলে নিয়ম অনুযায়ী পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







