এসডিজি অর্জনে সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৩৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮ শনিবার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সরকারের কার্যক্রমের পাশাপাশি সংসদ সদস্যগণ নিজ নিজ নির্বাচনী এলাকায় এসডিজি লক্ষ্য সংশ্লিষ্ট কর্ম-পরিকল্পনা গ্রহণ করতে পারেন।
তিনি বলেন, সংসদ সদস্যগণ স্থানীয় উন্নয়ন ও সমাজ গঠনমূলক কাজে ভূমিকা রাখছেন। টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আজ হবিগঞ্জের বাহুবলে দ্য প্যালেস রিসোর্টে জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনডিপি বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘এসডিজি বাস্তবায়ন ও মনিটরিংয়ে সংসদ সদস্যদের ভূমিকা’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আইন প্রণয়ন ও স্থানীয় জনগণের প্রতিনিধিত্ব মূল কাজ হলেও সংসদ সদস্যগণ যুব উন্নয়ন, মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ ও বাল্যবিবাহ রোধে কার্যকর ভূমিকা রাখছেন, যা তৃণমূলে প্রশংসিত ও সমাদৃত হয়েছে।
তিনি বলেন, এসডিজি’র লক্ষ্যগুলো সংসদ সদস্যদেরকে যথাযথ অবহিত করার জন্য জাতীয় সংসদ পদক্ষেপ নিয়েছে এবং তৃণমূল পর্যায়ে সংসদ সদস্যগণ জনগণকে সম্পৃক্ত করে এসডিজি লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছেন। জাতীয় সংসদ মন্ত্রণালয়ের কাজে আরও বেশি স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করেছে, যেখানে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ রয়েছে। এছাড়াও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের এসডিজি অর্জনে সক্ষমতা বাড়াতেও কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
স্পিকার বলেন, এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ সঠিক পথেই এগুচ্ছে। সহস্্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি)’র মতো এসডিজি যথাসময়ে বাস্তবায়ন করে দৃষ্টান্ত স্থাপন করবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসডিজি অর্জনের লক্ষ্য বাস্তবায়নে কর্মপরিকল্পনা তৈরি করে পরিকল্পিত ও সফলভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
তিনি বলেন, বাংলাদেশ বৈশ্বিক জলবায়ুর প্রভাব মোকাবেলায় নিজস্ব তহবিল গঠনের প্রথম নজির স্থাপন করেছে। আর সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলিসি লিডারশীপ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ এর ন্যায় বিরল সম্মানে ভূষিত হয়েছেন। নিজস্ব অর্থায়নে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ল্যাকটেটিং মাদার সহায়তার ন্যায় নানামূখি পদক্ষেপ গ্রহণ করেছে, যা এসডিজি অর্জনে সহায়ক অনুসঙ্গ হিসেবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
শিরীন শারমিন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করেছে। ভিশন-২০২১, ডিজিটাল বাংলাদেশ-এ সকল অর্জন বাংলাদেশকে শক্ত অর্থনৈতিক ভিতের উপর সুপ্রতিষ্ঠিত করেছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।
ইউএন আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া এমপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি, ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী বক্তব্য রাখেন।
ইউএনডিপি’র কনসালটেন্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি উপস্থিত ছিলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনডিপি নিউইয়র্ক টীম লিডার চার্লস স্যাভেল।
পরে স্পিকার কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।
উল্লেখ্য, ২ দিনব্যাপী এ কর্মশালায় ৩০জন সংসদ সদস্য অংশ নিচ্ছেন।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











