এসডিজি অর্জন বৈশ্বিক চ্যালেঞ্জ: স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:২২ পিএম, ১৬ অক্টোবর ২০১৮ মঙ্গলবার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে বাণিজ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসডিজি অর্জন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ, আর এ ক্ষেত্রে বাণিজ্য এবং বিনিয়োগ অত্যাবশ্যকীয় উপাদান। বৈশ্বিক বাণিজ্যে বিরাজমান অসমতা ও বৈষম্য নিরসনে অন্তর্ভুক্তিমূলক অবাধ বাণিজ্যনীতি প্রণয়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় ১৩৯তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউ’র এসেম্বলির ‘স্ট্যান্ডিং কমিটি অন সাসটেইনেবল ডেভলপমেন্ট, ফিন্যান্স এন্ড ট্রেড’ শীর্ষক ডিবেটে তিনি এ কথা বলেন।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিরীন শারমিন আরও বলেন, দরিদ্র, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে তাদের কার্যকর ক্ষমতায়নের লক্ষ্যে বাণিজ্যনীতি তৈরি করতে হবে, যাতে করে ন্যায্য মজুরি ও কর্মসংস্থান সৃষ্টি নিশ্চিত হয়।
তিনি বলেন, ইতিবাচক পরিবর্তনের জন্য অবাধ বাণিজ্য জরুরি। যার মাধ্যমে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশসমূহ উপকৃত হবে এবং পরিবর্তনের সুবিধা দরিদ্র জনগোষ্ঠী ভোগ করতে পারবে।
স্ট্যান্ডিং কমিটি ব্যুরোর সদস্য মিস সিলভিয়া ডিনিকা এই ডিবেটে সভাপতিত্ব করেন। এ সময় বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্য সংসদের হুইপ ইকবালুর রহিম, আব্দুল কুদ্দুস এমপি, এ বি তাজুল ইসলাম এমপি, মমতাজ বেগম এমপি, কে. এইচ আজিজুল হক এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, আব্দুল মুনিম চৌধুরী এমপি এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি উপস্থিত ছিলেন।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি









