এ বছর সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশ মেক্সিকো
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ২২ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
এ বছর সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশ মেক্সিকো
মধ্য আমেরিকার দেশ মেক্সিকো। সাংবাদিকদের জন্য চলতি বছরের সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে চিহ্নিত হয়েছে মেক্সিকো। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এর পরিসংখ্যানে এ তথ্য তুলে ধরা হয়।
সাংবাদিকদের অধিকার রক্ষার এই সংগঠনটি বলছে, ২০২০ সালে পৃথিবীতে যত সাংবাদিক খুন হয়েছেন, তার এক-তৃতীয়াংশ মেক্সিকোয়।
সিপিজের প্রতিবেদন উল্লেখ করে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, দেশটিতে এ বছর ৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। গত ২০ বছরে এ নিয়ে ১২০ জন খুন হয়েছে মেক্সিকোতে। এর মধ্যে গত মাসে দশ দিনের ব্যবধানে তিনজনকে গুলি করা হয়।
এ বছরের হিসাবে, যুদ্ধক্ষেত্রে সংবাদ সংগ্রহে গিয়ে যত সাংবাদিক মারা যান, মেক্সিকোয় তার চেয়ে বেশি মারা যাচ্ছে। নিউইয়র্কভিত্তিক সংগঠনটি নব্বইয়ের দশকের শুরু থেকে বিশ্বব্যাপী নিপীড়িত সাংবাদিকদের তথ্য সংগ্রহ করে আসছে। ওই সময় থেকে এখন পর্যন্ত এ বছরই সবচেয়ে বেশি সাংবাদিক জেলে গেছে বলে জানিয়েছে সিপিজে।
প্রতিষ্ঠানটি জানায়, ২০২০ সালের ১ ডিসেম্বর পর্যন্ত অন্তত ২৭৪ জন সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কারাগারে যেতে হয়েছে। গত বছর এ সংখ্যা ২৫০ জন।
বিক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনা নিয়ে খবর প্রকাশ করতে গিয়ে অনেককে কারাগারে যেতে হয়েছে। চীন, তুরস্ক, মিশর ও সৌদি আরবে সবচেয়ে বেশি সাংবাদিকের জেল হয়েছে।
এ ছাড়া করোনা মহামারির সময়ে অনেক দেশের সরকার সাংবাদিকদের জেলে ঢুকিয়ে মহামারি নিয়ে তথ্য প্রকাশ নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। সিপিজের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত দুজন সাংবাদিক পুলিশি হেফাজতে থাকার সময় এ ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন।
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী

