ওবায়দুল কাদের সুস্থ হয়ে বাসায় ফিরলেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। তিনি ৪১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন।
মন্ত্রী ওবায়দুল কাদের শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত সমস্যা নিয়ে গত ৩১ জানুয়ারি সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-৩-এ ভর্তি করা হন। তিনি কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান-এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।
সিসিইউ থেকে মন্ত্রী ওবায়দুল কাদেরকে গত (১ ফেব্রুয়ারি) শনিবার দুপুরে কেবিনে স্থানাতরিত করা হয়। আজ মঙ্গলবার সকালে মন্ত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল থেকে ছাড়পত্র প্রদান করা হয়।
মন্ত্রী কেবিন থেকে বাসায় ফিরে যাওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান, অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, ডা. দীপক কুমার দাস, ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিট, ডা. শেখ ফয়েজ আহমেদ প্রমুখ।
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল