ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১০:৫৪:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ওমরাহর ই ভিসা চালু করল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ৬ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবে যারা পবিত্র ওমরাহ পালন করতে যেতে চান তাদের জন্য ইলেকট্রনিক বা ই-ভিসা চালু করেছে দেশটির সরকার। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক প্রতিবেদনে সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

সহজে ও স্বাচ্ছন্দ্যে যেন আরও বেশি মুসলি­ সৌদিতে যেতে পারেন এবং ওমরাহ পালন করতে পারেন তারই অংশ হিসাবে ওমরাহর ই-ভিসা চালু করা হয়। এছাড়া ভিশন ২০৩০ অর্জনে ওমরাহর সেবার মান বাড়ানোর যে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে, সেটিরও অংশ এই ই-ভিসা।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যারা ই-ভিসা পেতে আগ্রহী তারা নুসুক প্ল্যাটফর্মে গিয়ে আবেদন করতে পারবেন। যেন তারা ১৯ জুলাই থেকেই সৌদিতে যেতে পারেন। ওই প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো বিশ্বের পর্যটকদের মক্কা ও মদিনা ভ্রমণের ব্যবস্থা করা হয়। এছাড়া এর মাধ্যমে পছন্দ অনুযায়ী বাসা বেছে নেয়া, বাসস্থান এবং যোগাযোগ সেবাও দেয়া হয়।

পবিত্র হজ উপলক্ষ্যে এক মাসেরও বেশি সময় ধরে ওমরাহ পালন বন্ধ রয়েছে। ওই সময় যাদের কাছে হজের অনুমতি ছিল শুধু তারাই মক্কা নগরীতে প্রবেশের সুযোগ পেয়েছিলেন।