ঢাকা, শুক্রবার ০৬, নভেম্বর ২০২৬ ১৩:১১:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:০১ পিএম, ২০ অক্টোবর ২০১৮ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাতে মক্কায় পবিত্র ওমরাহ পালন করেছেন। চারদিনের এক সরকারি সফরে বর্তমানে তিনি সৌদি আরবে রয়েছেন।

 

প্রধানমন্ত্রী প্রথমে পবিত্র কা’বা শরিফ ‘তাওয়াফ’ করেন এবং পরে তিনি সাফা ও মারওয়ার মধ্যে সায়ি করেন। এ সময় তিনি বাংলাদেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহ’র অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন।

 

প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও শেখ হাসিনার সঙ্গে থাকা সদস্যরাও ওমরাহ পালন করেন।

 


এর আগে প্রধানমন্ত্রী স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে সড়ক পথে জেদ্দা থেকে পবিত্র মক্কা নগরীতে পৌঁছান। তিনি বুধবার পবিত্র মদিনায় মসজিদ-ই-নববীতে মহানবী হযরত মোহম্মাদ (সা.) এর রওজা মুবারক জিয়ারতের পর জেদ্দায় বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

 


শেখ হাসিনা সৌদি বাদশাহ এবং দু’টি পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে মঙ্গলবার সৌদি আরবে পৌঁছান।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার রাতে দেশে ফিরবেন।