ওমিক্রনের বিরুদ্ধে যৌক্তিক পদক্ষেপের আহ্বান হু’র
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩১ এএম, ১ ডিসেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিএইচও) করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে শান্ত থাকতে এবং যৌক্তিক পদক্ষেপ নিতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে।
দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রন নিয়ে বিশ্বব্যাপী আতংক তৈরি হওয়ার প্রেক্ষাপটে সংস্থাটি মঙ্গলবার এ আহ্বান জানায়।
সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস এক ব্রিফিংয়ে বলেছেন, আমরা সদস্যভুক্ত সকল দেশের প্রতি যৌক্তিক ও আনুপাতিক ঝুঁকি হ্রাসমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, বৈশ্বিক পদক্ষেপ হতে হবে অবশ্যই শান্ত, সমন্বিত ও সুসংগত।
এক সপ্তাহেরও কম সময় আগে আফ্রিকার দক্ষিণাঞ্চলে শনাক্ত হওয়া এই ধরন সম্পর্কে ডব্লিএইচওকে অবহিত করা হয়েছিল। বিভিন্ন মহাদেশে দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাস প্রতিরোধে ইতোমধ্যে বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান এ ধরনের নিষেধাজ্ঞার বিষয়ে সতর্কতা ব্যক্ত করে বলেছেন, যেসব দেশে প্রথম এই ধরন শনাক্ত হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে সেসব দেশে নজরদারি বাধাগ্রস্ত হতে পারে।
একইসঙ্গে তিনি বলেন, নতুন এই ধরন কতোটা বিপদজনক হতে পারে তা এখনও স্পষ্ট নয়।
তিনি বলেন, আমরা বুঝতে পারছি যে করোনার যে ধরনটি সম্পর্কে আমরা এখনও পুরোপুরি জানতে পারিনি তা থেকে নিজ দেশের নাগরিককে রক্ষার চেষ্টা করছে বিভিন্ন দেশ।
টেডরস বলেন, কিন্তু আমি একইসঙ্গে কিছু দেশের অন্ধের মতো পদক্ষেপ নেয়া নিয়ে উদ্বিগ্ন। কারণ এসব পদক্ষেপ প্রমানভিত্তিক নয়। এসব পদক্ষেপ কেবল অসমতাকেই বাড়িয়ে তুলবে।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে










