ওমিক্রন ‘আতঙ্কে’ স্ত্রী-সন্তানদের হত্যা করলেন চিকিৎসক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৮ পিএম, ৪ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
ভারতের উত্তর প্রদেশের কানপুরে এক চিকিৎসকের বিরুদ্ধে তার স্ত্রী ও সন্তানদের হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় কানপুরের কল্যাণপুর এলাকার নিজ বাসায় খুন হন তারা।
কয়েকটি গণমাধ্যমের তথ্যমতে, ওই চিকিৎসক বর্তমানে পলাতক রয়েছেন। তিনি কোভিড-১৯ এর নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন ছিলেন।
পুলিশ জানায়, ওই চিকিৎসক তার ভাইকে হত্যাকাণ্ডের ব্যাপারে অবগত করেন এবং তিনি হতাশায় নিমজ্জিত ছিলেন। তার ভাই পরে পুলিশকে বিষয়টি জানায় এবং পুলিশ ঘটনাস্থলে যায়।
হত্যা করার আগে হোয়াটসঅ্যাপে বার্তা দিয়েছিলেন ওই চিকিৎসক। এতে তিনি লেখেন, ‘লাশ গুনতে গুনতে আমি ক্লান্ত। ওমিক্রনের সংক্রমণ থেকে কেউ রেহাই পাবে না। এমন পরিস্থিতির যাতে শিকার না হতে হয়, তাই ওদের মুক্তি দিচ্ছি।’
পুলিশ জানায়, স্ত্রী ও সন্তানদের খুন করার পরই ভাইকে হোয়াটসঅ্যাপে বার্তাটি পাঠিয়েছিলেন চিকিৎসক।
চিকিৎসকের এ ধরনের বার্তা পেয়েই ঘটনাস্থলে ছুটে যান তার ভাই। তিনি গিয়ে দেখেন একটি কক্ষে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তার ভাবি এবং অন্য কক্ষে ভাতিজা-ভাতিজি। এর পরই তিনি পুলিশে খবর দেন।
পুলিশ জানিয়েছে, স্ত্রীকে শ্বাসরোধ করে এবং দুই সন্তানকে হাতুড়ি দিয়ে মাথার খুলি ফাটিয়ে খুন করেছেন চিকিৎসক।
পুলিশকে চিকিৎসকের ভাই জানান, তার ভাই মানসিক অবসাদে ভুগছিলেন।
তদন্তকারীরা চিকিৎসকের কক্ষ থেকে একটি ডায়েরি উদ্ধার করেন। সেখানে তিনি হত্যাকাণ্ডের কথা লেখেন। এ ছাড়া ওমিক্রনের কথাও সেখানে উল্লেখ করেছেন তিনি।
তদন্তকারীদের দাবি, ডায়েরিতে এটাও স্পষ্ট করে লেখা যে, ‘এখন থেকে আর লাশ গুনতে হবে না। করোনা সবাইকে মারবে।’
সূত্র: জি নিউজ, আনন্দবাজার
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- মহান স্বাধীনতা দিবস আজ
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার











