ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১৭:১৪:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি

‘ওমিক্রন’ মোকাবিলায় যুক্তরাজ্যে কড়াকড়ি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ২৮ নভেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ার পর দেশটির ওপর সবার আগে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাজ্য। এবার যুক্তরাজ্যেই ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। নতুন এই ধরনটি মোকাবিলায় নানা কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে দেশটির সরকার।

স্থানীয় সময় শনিবার (২৭ নভেম্বর) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এক সংবাদ সম্মেলনে বেশ কিছু বিধিনিষেধ জারি করেন।

বিধিনিষেধের মধ্যে রয়েছে, গণপরিবহন ও দোকানগুলোতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা। টিকার পূর্ণ ডোজ নেওয়া থাকলেও যুক্তরাজ্যে প্রবেশের সময় করোনা শনাক্তে করা হবে পিসিআর টেস্ট। পাশাপাশি কারও শরীরে নতুন ধরন মিললে তাকে অন্যদের থেকে আলাদা থাকতে হবে।

বরিস জনসন বলেন, জারি করতে যাওয়া বিধিনিষেধগুলো সাময়িক এবং সতর্কতামূলক। বিধিনিষেধগুলো ২১ দিনের মধ্যে আবার পর্যালোচনা করা হবে। এ সময়ের মধ্যে টিকার ‘কার্যকারিতা’ নিয়ে আরও স্বচ্ছ ধারণা পাওয়া যাবে।

 

এই বিভাগের জনপ্রিয়