ওমিক্রন সম্পর্কে আতঙ্কিত না হতে হু’র আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৬ পিএম, ২৮ নভেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি।
ওমিক্রন করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মনে করছেন রাশিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রতিনিধি মেলিটা ভুজনোভিচ।
তিনি বলেন, আমার কাছে মনে হচ্ছে আতঙ্কের কিছু নেই। কারণ আমরা এখনও জানি না যে, ভাইরাসের এই ধরণটি টিকার সুরক্ষা ভেদ করতে পারে কিনা, বা টিকার কার্যকারিতা কতটা হ্রাস পাবে।
তিনি বলেন, একটি তত্ত্ব রয়েছে যে, ওমিক্রন ধরণটি করোনভাইরাসের অন্যান্য ধরণের চেয়ে বেশি সংক্রামক হতে পারে। নতুন রূপটি কিভাবে ছড়িয়ে পড়ে তা দেখতে বিজ্ঞানীদের অপেক্ষা করতে হবে।
তিনি বিটা স্ট্রেন উল্লেখ করে বলেন, করোনভাইরাসের বেটা ধরণটি অত্যন্ত সংক্রামক ছিল। বছরের শুরুতে এই ধরণটি সম্পর্কে জনসাধারণ ও বিজ্ঞানীদের মধ্যে সবচেয়ে বেশি দুশ্চিন্তা ছিল। তবে ডেল্টা ধরণটি বেশি ছড়িয়েছিল।
ইউরোপে বিশেষ করে যুক্তরাজ্য, ইতালি এবং জার্মানিতে ওমিক্রন সনাক্ত হয়েছে। অস্ট্রিয়ায় ওমিক্রন সনাক্ত হয়েছে বলে রিপোর্ট পাওয়া গেছে এবং রিপোর্টটি যাচাই করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্টের প্রধান চিকিৎসা উপদেষ্টা এবং জাতীয় অ্যালার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক অ্যান্থনি ফসি শনিবার পলিটিকোকে বলেছেন, ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে, তবে এতে আক্রান্তদের দেহে আরও গুরুতর রোগলক্ষণ সৃষ্টি করবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
যুক্তরাষ্ট্রে ওমিক্রন সংক্রমণ ঘটেছে কিনা জানতে চাইলে ফসি বলেন, এটি এখানে রয়েছে এমন কোনো প্রমাণ নেই। তবে এটি শেষ পর্যন্ত এখানে না আসলে আমি অবাক হব।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম











